নতুন সভাপতি গুরুপদ টুডুকে পেয়ে তৃণমূল কর্মীদের মনোবল তুঙ্গে

26th July 2020 9:29 pm পুরুলিয়া
নতুন সভাপতি গুরুপদ টুডুকে পেয়ে তৃণমূল কর্মীদের মনোবল তুঙ্গে


পুরুলিয়াঃ নতুন জেলা সভাপতি গুরুপদ টুডুকে পেয়ে পুরুলিয়া জেলার তৃণমূল কর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি পেল । প্রসঙ্গত গত লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করেছিল । অনেক তৃণমূল কর্মী স্থানীয় নেতৃত্বের উপরে ক্ষোভ দেখিয়ে বিজেপিতে যোগদান করেছিল । কিন্তু এখন নতুন জেলা সভাপতি গুরুপদ টুডু হওয়ার কারনে তাঁরা আবার তৃনমূলে ফিরে আসতে চাইছেন । সৎ এবং নিষ্ঠাবান শিক্ষক মাননীয় গুরুপদ বাবু কে পেয়ে সকল তৃণমূল কর্মীগন খুব আনন্দিত । সামনে বিধান সভা নির্বাচনের আগে এমন একজন মানুষের হাতে জেলার দায়িত্ব তুলে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী , যিনি সকল মানুষের কাছে অতি প্রিয় ।  আজ জিতুজুড়ী পার্টি অফিসে আদিবাসী সেল ও মাইনোরিটি সেলের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় ।





Others News


blanck