ক্লার্ক পদে পরীক্ষার প্রিলিতে পাশ ৬৬ হাজার

28th July 2020 1:21 pm শিক্ষা
ক্লার্ক পদে পরীক্ষার প্রিলিতে পাশ ৬৬ হাজার


কলকাতা: সরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান তৈরিতে নজির গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নিয়ন্ত্রিত ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষার (প্রিলি) ফল বেরিয়েছে। সফল হয়েছেন ৬৬ হাজারের বেশি চাকরি পদপ্রার্থী। তাঁদের চূড়ান্ত পরীক্ষায় বসার সম্ভাব্য দিনও একরকম পাকা। সব ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর সেই পরীক্ষা হতে পারে। এমনটাই পিএসসি সূত্রে খবর। তবে তাৎপর্যপূর্ণ ঘটনা হল, এত সংখ্যক সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় ডাকা হলে নিয়োগের তালিকাও হতে পারে দীর্ঘতর। এবং শেষ পর্যন্ত সেটা হলে সরকারি অফিসে করণিক পদে রেকর্ড নিয়োগ হবে রাজ্যে।

ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষায় এবার সবচেয়ে বেশি সংখ্যক চাকরিপ্রার্থী সফল হয়েছেন। প্রশাসনের বহু শীর্ষ কর্তাই স্বীকার করেছেন, সচারাচর এত বেশি সফল প্রার্থী চূড়ান্ত পরীক্ষায় বসার ছাড়পত্র পান না। অতীতের বহু নিয়োগ পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার সংখ্যা অর্ধেকেরও কম ছিল। ব্যতিক্রম হতে চলেছে এবারের ক্লার্কশিপ পরীক্ষা। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তা হলে কি এবার অনেক বেশি নিয়োগ করা হবে? সূত্রের খবর, সাধারণত মোট শূন্যপদের তুলনায় ১০ থেকে ১৫ গুণ বেশি সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য ডাকা হয়। বিভিন্ন সরকারি দপ্তরে এই মুহূর্তে যা শূন্যপদ, সেই নিরিখে ৬ হাজারের বেশি নিয়োগও হতে পারে বলে মনে করা হচ্ছে।

পিএসসি সূত্রে অবশ্য বলা হচ্ছে, প্রার্থী বাছাইয়ের কাজ তাদের। নিয়োগের বিষয়টি পুরোপুরি সরকার দেখে। ফলে মোট কতজনকে শেষ পর্যন্ত নিয়োগ করা হবে, সেটা সরকারই ঠিক করবে। এমনকী, কত সংখ্যক শূন্যপদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে, সেটাও পিএসসিকে প্রথমে বলা হয়নি। পিএসসি তরফে আরও বলা হয়েছে, এবারে বহু সংখ্যক পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় একই নম্বর পেয়েছেন। ফলে সফল পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সেক্ষেত্রেও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, à¦¯à§‹à¦—্যতা নির্ধারক নম্বর (কাট অব মার্কস)-এর সীমা বাড়িয়ে বাড়িয়ে তো প্রাথমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীর সংখ্যা কমাতে পারত পিএসসি?

ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষা হয় গত ২৫ জানুয়ারি। অঙ্ক, ইংরেজি ও জেনারেল নলেজের উপর ১০০ নম্বরের মাল্টিপল চয়েসের প্রশ্ন ছিল। পিএসসি জানিয়েছে, সাধারণ বা অসংরক্ষিত পরীক্ষার্থীরা ৬৫ পর্যন্ত পেয়ে প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছেন। তফসিলি জাতি ও উপজাতি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সফল হওয়ার ন্যূনতম নম্বর ছিল যথাক্রমে ৪৮.৬৭ ও ২৯.৬৭। ওবিসি-এ এবং বি শ্রেণীর জন্য ছিল যথাক্রমে ৪৩ ও ৫৬.৩৩। এই হিসেবে মোট ৬৬ হাজার ৪৯২ জন লিখিত চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। পরীক্ষায় বসেছিলেন প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী।

এবার সফল পরীক্ষার্থীদের ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালির মধ্যে যে কোনও একটি ভাষার উপর ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে  সফল চাকরি পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে পিএসসি। বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন জানিয়েছেন, ক্লার্কশিপের চূড়ান্ত পরীক্ষায় সফল হতে গেলে ইংরেজির প্রশিক্ষণের উপর জোর দেওয়া দরকার। ইংরেজি লেখায় দক্ষতা বাড়াতে হবে। মূলত, এই পেপারটিতেই বহু পরীক্ষার্থী পিছিয়ে পড়েন।  লিখিত পরীক্ষায় সফলদের কম্পিউটারে এক মিনিটে বাংলা ও ইংরেজিতে নির্দিষ্ট সংখ্যক শব্দ লেখার পরীক্ষা দিতে হয়। এতে সফল হলেই চাকরি।  সেপ্টেম্বরে পরীক্ষা হলে চলতি বছরেই চূড়ান্ত ফলাফল বের করার ব্যাপারে আশাবাদী পিএসসি।

 





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck