রাজ্যে আগস্ট মাসে কবে কবে সম্পূর্ণ লকডাউন থাকবে তার তালিকা দেখুন

28th July 2020 5:10 pm পশ্চিমবঙ্গ
রাজ্যে আগস্ট মাসে কবে কবে সম্পূর্ণ লকডাউন থাকবে তার তালিকা দেখুন


কলকাতাঃ গোটা অগাস্ট মাস জুড়ে সপ্তাহে দু'দিন করে লকডাউন চলবে রাজ্যজুড়ে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলের সাংবাদিক বৈঠকে তিনি আরও জানাচ্ছেন, এই সময়ে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নতুন পর্যায়ের লকডাউনের মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত।

এ দিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়ে লকডাউনের দিনক্ষণ ঘোষণা করেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,  অগাস্ট মাসের  ২, à§«, à§®, ৯, ১৬, à§§à§­, ২৩, ২৪, à§©à§§ তারিখ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন চলবে। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেপ্টেম্বরের।

বকরি ইদের কারণে চলতি সপ্তাহের শনিবার রাজ্যে জারি হচ্ছে না কমপ্লিট লকডাউনের নিয়ম। পরিবর্তে লকডাউন হবে রবিবার অর্থাৎ ২ আগষ্ট, মঙ্গলবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck