এবারে বিজ্ঞানীদেরও দিলেন গালাগাল দিলীপ

16th January 2020 পশ্চিমবঙ্গ
এবারে বিজ্ঞানীদেরও দিলেন গালাগাল দিলীপ


নিউজ ডেস্কঃ রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিজ্ঞান বিষয়ক ‘বিতর্কিত’ মন্তব্যকে সমর্থন জানাতে গিয়ে বিজ্ঞানীদের বিরুদ্ধেও সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বুধবার বলেন, ‘‘যাঁরা রাজ্যপালের মন্তব্যের বিরোধিতা করছেন, তাঁদের কাছেই বা কী প্রমাণ আছে যে, ওটা নয়? এই রাজ্যপাল কম বিদ্বান নন। যাঁরা সমালোচনা করছেন, তাঁদের মানার মতো মানসিকতা নেই। আত্মবিশ্বাস নেই। তাই দেশের পক্ষে, পুরাণ নিয়ে কেউ কিছু বললে, এঁদের খুব কষ্ট হয়।’’ এর পরেই দিলীপের সংযোজন, ‘‘এঁরা বিজ্ঞানী? এঁদের অবদান কী আছে? সমালোচনা করার অধিকারটাই আছে খালি? ওঁদের ইচ্ছা বা জানার বাইরে কেউ কিছু বললেই সমালোচনা করছেন?’’ রাজ্যপাল মঙ্গলবার বলেছিলেন, ‘‘উড়ন্ত যানের কথা বলা হয়েছে রামায়ণে। মহাভারতে সঞ্জয়ের মুখেও তা শোনা গিয়েছে। অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল।’’ তার প্রতিক্রিয়ায় বিজ্ঞানী বিকাশ সিংহ মন্তব্য করেছিলেন, ‘‘এ সব অর্থহীন কথা বিজ্ঞানীরা শুনলে রেগে যাবেন।’’ সেই প্রেক্ষিতেই দিলীপ এ দিন আক্রমণ করেছেন বিজ্ঞানীদের।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck