সপ্তাহে নয়, এবার রেশন মিলবে মাসে ১বার

16th January 2020 পশ্চিমবঙ্গ
সপ্তাহে নয়, এবার রেশন মিলবে মাসে ১বার


বাংলা নিউজঃ প্রতি সপ্তাহে রেশন দোকানের লাইনে দাঁড়ানোর দিন শেষ।  এবার থেকে রেশন দেওয়া হবে মাসে একবার। চার সপ্তাহের রেশন এক বারে নিতে হবে। অন্য কোনও রাজ্যে নয়, এ রাজ্যেই এই সিস্টেম চালু করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এ ব্যাপারে সরকারি নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বর্ধমানে এ কথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

অনেকেই নানান অসুবিধার কারনে নিজেরা রেশন তুলতে যেতে পারেন না। অন্যজনের মাধ্যমে রেশন নেন তাঁরা। এবার থেকে পরিবারের সদস্যকেই রেশন আনতে যেতে হবে।  ইতিমধ্যেই রেশন দোকানগুলিতে এজন্য বিশেষ মেশিন বসিয়েছে খাদ্য দফতর। সেখানে গিয়ে সবাইকে আঙুলের ছাপ দিয়ে আসতে হবে। সেই তথ্য খাদ্য দফতরের কাছে থাকবে। তাতে কে রেশন নিলেন আর কে নিলেন না তা ধরা যাবে সহজেই। এর ফলে রেশনের সামগ্রী পাচার বন্ধ হবে। প্রয়োজনে রেশন ডিলারের কমিশন বাড়ানোর ব্যবস্থা করবে সরকার।

খাদ্যমন্ত্রী জানান,রাজ্যে ২০ লক্ষ মানুষের রেশন না নেবেন না জানিয়ে শুধু কার্ড পেতে আবেদন জানিয়েছেন। এছাড়াও ৩৩ লক্ষ বাসিন্দা নতুন কার্ডের আবেদন করেছেন। সরাসরি ডাক যোগে তাঁদের বাড়িতে ডিজিটাল রেশন কার্ড পৌঁছে যাবে।

গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছিল, অনেকেই ডিজিটাল রেশন কার্ডের আবেদন করেও পাননি। খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য দফতরের খাতায় দেখা যাচ্ছে সবাই কার্ড পেয়েছেন। অথচ বাস্তবে তাঁদের অনেকের কাছেই কার্ড পৌঁছয়নি। সেসব কার্ড হয়তো প্রশাসনের কাছে বা জনপ্রতিনিধিদের কাছে পড়ে রয়েছে। তাই আর কারও মাধ্যমে নয়, সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে কার্ড পাঠানো হবে।

 à¦à¦‡ মুহূর্তে রাজ্যজুড়ে  জোর কদমে সহায়ক মূল্যে ধান কেনা চলছে। এ প্রসঙ্গে খাদ্য মন্ত্রী বলেন, কৃষক বন্ধু প্রকল্পে চাষ করতে টাকা দিচ্ছে সরকার। সেই প্রকল্পে নথিভূক্ত কৃষকদের নামের তালিকা খাদ্য দফতরের কাছে রয়েছে। এরফলে ধান কেনায় ফড়েরাজ সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck