বীর বিপ্লবী সিধু মুরমু ও কানু মুরমু র মূর্ত্তি উন্মোচন অনুষ্ঠান হল পুরুলিয়ার মানবাজারে

16th August 2020 10:14 am পুরুলিয়া
 বীর বিপ্লবী সিধু মুরমু ও কানু মুরমু র মূর্ত্তি উন্মোচন অনুষ্ঠান হল পুরুলিয়ার মানবাজারে


মানবাজারঃ পুরুলিয়া জেলার মানবাজার ২ নম্বর ব্লকের বুরুড়ি মোড়ে বীর বিপ্লবী সিধু মুরমু ও কানু মুরমু র মূর্ত্তি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয়া সন্ধ্যারানী টুডু , পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি মাননীয় গুরুপদ টুডু মহাশয় । স্বাধীনতা দিবসের উজ্জাপনের সাথে সাথে বীর বিপ্লবী সিধু মুরমু ও কানু মুরমু র মূর্ত্তি উন্মোচন অনুষ্ঠানও বেশ ধুমধাম করে করা হয় । তবে সামাজিক দূরত্ব বিধি মেনে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয় ।

প্রসঙ্গত গুরুপদ বাবু পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি হওয়ার পর থেকেই জেলা জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে । বিজেপি , সিপি এম থেকে দলে দলে মানুষ এসে তৃনমূলে যোগ দিচ্ছেন । ঝালদা ১নং ব্লকের বিজেপির মন্ডল সভাপতি সহ ৪০জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে । এছাড়া মানবাজার বিধানসভার মানবাজার ১নং ব্লকের বামনী মাঝিহিড়া অঞ্চলের ৪৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে । গতকাল গুরুপদ বাবু পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করেন । তাঁর নেতৃত্বে দল যে ঘুরে দাঁড়িয়েছে -- তা অতি বড় সমালোচকও মানতে বাধ্য হছেন ।





Others News

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা


News; পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গুরুপদ টুডু মহাশয় এর চেষ্টায় তৃণমূল যে হারানো জনসমর্থন ফিরে পেয়েছে তা এদিন মুখ্যমন্ত্রী বিহিন à¦•াশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক জনসভায় বিশাল জনসমাবেশ দেখে বোঝা যায় । এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র , রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু , জেলা সভাপতি গুরুপদ টুডু সহ আরও অনেকে । এই সভায় গুরুপদ বাবু ঘোষণা করেন একুশে বাংলায় মমতাই থাকবেন । এর পূর্বে মমতার সভায় বহু মানুষের সমাগন হয়েছিল । মানুষ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন । 


blanck