অনশনের ডাক পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির

17th January 2020 পশ্চিমবঙ্গ
অনশনের ডাক পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির


কলেজে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক ও ক্যাজুয়াল কর্মচারীদের স্থায়ীকরণ এবং তাঁদের জন্য সরকারি কর্মীর মর্যাদা ও সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বিকাশ ভবনের সামনে অনশনের ডাক দিল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি। সংগঠনের রাজ্য কমিটির তরফে বৃহস্পতিবার আশুতোষ কলেজ হলে কনভেনশন থেকে ওই ডাক দেওয়া হয়েছে। কনভেনশনে বক্তা ছিলেন এআইসিসিটিইউ-র রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য, কর্মচারী সংগঠনের সভাপতি মেহবুব এলাহিন, সম্পাদক মহম্মদ হানিফ, পশ্চিমবঙ্গ শিক্ষাকর্মী ইউনিয়নের সম্পাদক নীলকমল সাহা প্রমুখ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck