বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান পুরুলিয়াতে

30th August 2020 7:51 pm পুরুলিয়া
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান পুরুলিয়াতে


পুরুলিয়াঃ গুরুপদ টুডু বাবু পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পর যারা বিজেপি বা অন্য দলে চলে গিয়েছিলেন তাঁদের আবার দলে ফিরে আসার আহ্বান জানান । তাঁর ডাকে সাড়া দিয়ে বহু মানুষ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিতে শুরু করেন । আজ জয়পুর ব্লকের কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় চঞ্চল মৈত্র সহ ১৫০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জয়পুর ব্লকের বিজেপি নেতা মাননীয় শংকর নারায়ণ সিংহ দেও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । বাগমুন্ডি ব্লকের বুড়দা কালিমাটি অঞ্চলে কংগ্রেস, ফলোয়ার ব্লক ও বিজেপি থেকে ২২৬ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । এই ভাবে সভাপতি গুরুপদ টুডু ও মন্ত্রী সন্ধ্যারানি টুডু পুরুলিয়া জেলাতে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি করে চলেছেন ।





Others News

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা


News; পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গুরুপদ টুডু মহাশয় এর চেষ্টায় তৃণমূল যে হারানো জনসমর্থন ফিরে পেয়েছে তা এদিন মুখ্যমন্ত্রী বিহিন à¦•াশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক জনসভায় বিশাল জনসমাবেশ দেখে বোঝা যায় । এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র , রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু , জেলা সভাপতি গুরুপদ টুডু সহ আরও অনেকে । এই সভায় গুরুপদ বাবু ঘোষণা করেন একুশে বাংলায় মমতাই থাকবেন । এর পূর্বে মমতার সভায় বহু মানুষের সমাগন হয়েছিল । মানুষ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন । 


blanck