জেনইউ–তে ফের এবিভিপি–র হাতে আক্রান্ত মুসলিম ছাত্র

21st January 2020 ভারত
জেনইউ–তে ফের এবিভিপি–র হাতে আক্রান্ত মুসলিম ছাত্র


১৪ দিন পর আবারও এবিভিপি–র সদস্যদের তাণ্ডবের সাক্ষী জেএনইউ–র হস্টেল। সোমবার রাতে নর্মদা হস্টেলের আবাসিক ছাত্র রাঘিব ইক্রমকে বেধড়ক মারধর করে‌ এবিভিপি–র সদস্য ছাত্ররা বলে অভিযোগ। গুরুতর জখম রাঘিব সফদরজং হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্ত অনুযায়ী, রবিবার নর্মদা হস্টেলে আয়োজিত বিশেষ নৈশভোজ খেতে কলা বিভাগের স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের তিন ছাত্রকে বাধা দিয়েছিলেন সিনিয়র ছাত্র রাঘিব। দ্বিতীয় বর্ষের ওই তিন ছাত্রই এবিভিপি–র সদস্য। অভিযোগ, এরপরই তারা রাঘিবকে বেধড়ক মারধর করে। রাঘিবের ভাই সংবাদসংস্থা এএনআই–কে বলেন, রাঘিবের রুমমেটটা তাঁকে বলেছেন, হামলাকারীরা পেটানোর সময় বলেছিল, যেহেতু তিনি মুসলিম সেহেতু যেভাবে কাশ্মীরের ছাত্র নাজিবকে গায়েব করে দিয়েছে, সেভাবেই রাঘিবকেও তারা গায়েব করে দেবে।

এখানেই প্রশ্ন উঠছে, গত কয়েক বছর আগে জেএনইউ–র ছাত্র, জম্মু–কাশ্মীরের বাসিন্দা, নাজিবের রহস্যজনকভাবে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা, নাজিবের বন্ধু, সহপাঠী এবং তাঁর মা এব্যাপারে এবিভিপি–র হাত থাকার অভিযোগ করলেও তা মানতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেসময় দীর্ঘ আন্দোলন হলেও কালের নিয়মে তা থিতিয়ে যায়। রাঘিবের ভাই আরও অভিযোগ করেছেন, দাদাকে হাসপাতালে আনার সময় হামলাকারীদের দরজায় এবিভিপি–র পোস্টার সাঁটা দেখেছেন। যা ইঙ্গিত করছে তাদের রাজনৈতিক যোগ নিয়ে।
যদিও এবিভিপি–র তরফে সব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ওই সিনিয়র ছাত্র তিন জুনিয়র ছাত্রকে র‌্যাগিং করছিলেন। তাই নিয়েই বচসা শুরু হয় যা হাতাহাতিতে গড়ায়। এর সঙ্গে কোনওরকম রাজনৈতিক যোগ নেই বলে দাবি করে তারদের পাল্টা অভিযোগ, নর্মদা হস্টেলের ক্যান্টিনের দায়িত্বে রয়েছেন রাঘিবের বন্ধু।

সেই জোরেই ওই ছাত্রদের খেতে বাধা দিয়েছিলেন তিনি।
এদিকে, এবিভিপি–র তাণ্ডবের বিরুদ্ধে আবারও সরব হয়েছেন জেএনইউএসইউ–র সভানেত্রী ঐশী ঘোষ। ফেসবুক পোস্টে তিনি এবিভিপি–র তাণ্ডবের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘‌১৪ দিন হয়ে গেল, এখনও একজনও গ্রেপ্তার হয়নি। অথচ ফের এবিভিপি–র ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রকে নর্মদা হস্টেলে ঢুকে মেরেছে। এটা চলতে পারে না। সিনিয়র ওয়ার্ডেন, প্রোক্টরকে অবিলম্বে এই সব গুন্ডাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।’ ঐশীর অভিযোগের বিরুদ্ধে এবিভিপি–র পাল্টা দাবি, বাম সমর্থিত ছাত্র সংগঠন জেএনইউএসইউ–র সদস্যরাই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের পরিবেশ করতে দিচ্ছে না। 
অন্যদিকে, ‌জেএনইউএর উপাচার্য মামিডালা জগদেশ কুমার সোমবার জানান, বিশ্ববিদ্যালয়ের ৮৫০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৮২ শতাংশই নতুন সংশোধিত হস্টেল ফি মিটিয়ে দিয়েছেন।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck