এক জন গোর্খাকেও আমরা তাড়াতে দেব না - বললেন মমতা

22nd January 2020 পশ্চিমবঙ্গ
এক জন গোর্খাকেও আমরা তাড়াতে দেব না - বললেন মমতা


উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ির মঞ্চ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এ নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির গড় দার্জিলিঙে à¦ªà¦¾ রেখে ফের হুঙ্কার দিলেন তিনি। দাবি তুললেন, সিএএ প্রত্যাহার করার। মঙ্গলবার লখনউয়ের সভা থেকে সিএএ নিয়ে অমিত শাহ নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ দিন দার্জিলিং থেকে সেই আক্রমণ ফিরিয়ে দিয়েছেন মমতা। সেই সঙ্গে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে বিঁধেছেন মোদী সরকারকেও।

বুধবার দার্জিলিঙে à¦ªà¦¦à¦¯à¦¾à¦¤à§à¦°à¦¾ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর যোগ দেন জনসভায়। সিএএ নিয়ে আতঙ্কে তৈরি হয়েছে পাহাড়বাসীর একাংশের মনেও। এ দিন তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘‘আমাদের ভোট নিয়ে এখন প্রধানমন্ত্রী আমাদেরই তাড়াতে চাইছেন। আজ আমাদের কি আবার স্বাধীনতার কথা বলতে হবে? এখন বিজেপির মনে হল, নাগরিকত্ব আইন চালু করতে হবে?’’ পাহাড়বাসীকে আশ্বাস দেওয়ার সুরে তিনি বলেন, ‘‘সবাইকে বলছি, ভয় পাবেন না। আমরা পাশে আছি। সিএএ বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এক জন গোর্খাকেও আমরা তাড়াতে দেব না।’’  à¦à¦° পরই অমিত শাহের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন। আমাদের পাকিস্তানি বলে দাগিয়ে দিচ্ছেন। অথচ, সকালে এক কথা বলছেন, আর বিকেলে আর এক। আমাদের গালাগালি দিলে হবে না। আমরা যদি মিথ্যে বলি, তা হলে সত্যিটা কী আপনি বলুন?’’ এ দিন সিএএ-এর সূত্র ধরেই এ দিন পাহাড় থেকে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) প্রত্যাহারের দাবিও তুলেছেন তিনি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck