রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়

9th October 2020 7:25 am শিক্ষা
রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়


কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিন দু’য়েক আগে করোনার উপসর্গ নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন তিনি। করোনার রিপোর্ট পরে পজিটিভ আসে। ৮২ বছরেও শিক্ষা আন্দোলন নিয়ে খুবই সক্রিয় ছিলেন আনন্দদেববাবু। ছাত্রাবস্থা থেকেই ছিলেন বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়ে। ভূতত্ত্ব নিয়ে পড়াশোনার সময় যাদবপুরের সায়েন্স ফ্যাকাল্টির ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হন। পরবর্তীকালে যাদবপুরেই অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও জাতীয় শিক্ষা পরিষদের সাম্মানিক সম্পাদক ছিলেন তিনি। ২০০৮ সাল থেকেই তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। এক সময় দীঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হন আনন্দদেববাবু। তবে, তাঁর আসল ঝোঁক ছিল শিক্ষা আন্দোলনে। রাইট টু এডুকেশন ফোরাম (আগে নাম ছিল সেভ এডুকেশন ফোরাম) নামের একটি সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি। তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি শোক বার্তা পাঠিয়ে তাঁর ছাত্রছাত্রী এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এও জানান, তাঁর মৃত্যুতে রাজ্যের শিক্ষা জগতে একটি শূন্যতা সৃষ্টি হল। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তরফেও শোক প্রকাশ করা হয়েছে।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck