এসএসসি মাথায় রেখেই বিষয় নির্বাচন করে কলেজে ভর্তি হচ্ছেন ছাত্রছাত্রীরা

12th October 2020 11:00 am শিক্ষা
এসএসসি মাথায় রেখেই বিষয় নির্বাচন করে কলেজে ভর্তি হচ্ছেন ছাত্রছাত্রীরা


কলকাতা: রাজ্যে উচ্চশিক্ষার প্রধান গন্তব্য কি স্কুল শিক্ষকতার চাকরি? ছাত্রছাত্রীদের একটা বড় অংশ কি অনার্সের বিষয় নির্বাচনে এসএসসিকেই মাথায় রাখছেন? কলেজে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের ঝোঁক অন্তত স্পষ্ট করে দিচ্ছে—উচ্চশিক্ষায় মোক্ষলাভ একমাত্র শিক্ষকতার চাকরিতে। কারণ, স্কুলস্তরে পড়ানো হয় না, এমন বিষয়গুলি ক্রমেই ছাত্রছাত্রীদের কাছে ব্রাত্য হয়ে উঠছে। ব্যতিক্রম অবশ্যই রয়েছে। তবে সার্বিক প্রবণতা দেখিয়ে দিচ্ছে, প্রথাগত বিষয়ের বাইরে কিছুতেই বেরতে পারছেন না পড়ুয়ারা।
অমর্ত্য সেন বা হালফিলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের নোবেলপ্রাপ্তিও রাজ্যের ছাত্রছাত্রীদের অর্থনীতি পড়ায় সেভাবে উৎসাহিত করতে পারছে না। কারণ, দশম শ্রেণী পর্যন্ত অর্থনীতি পড়ার কোনও সুযোগ নেই। তাই শিক্ষকের প্রয়োজনও নেই। এর ফলেই কমছে চাহিদা। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন, ‘এসএসসিতে চাকরি নেই যখন, অর্থনীতি পড়ে কী হবে? হয়তো এমনই ধারণা করছে ছাত্রছাত্রীরা। এটা ঠিক, অর্থনীতি এমন একটি বিষয়, যা নিয়ে উচ্চতর শিক্ষায় না গেলে দারুণ কেরিয়ার তৈরি বেশ কঠিন। যারা অর্থনীতি পড়তে ভালোবাসে তারা হয়তো দিল্লি স্কুল অব ইকোনমিক্স বা এই ধরনের নামজাদা প্রতিষ্ঠানগুলির দিকে ঝাঁপাবে। আমাদের কলেজে অর্থনীতির পাশাপাশি ফিলোজফি এবং সংস্কৃতের চাহিদা এ বছর একেবারেই নেই। যদিও বিগত কয়েক বছরের সংস্কৃতের চাহিদা কিছুটা হলেও বাড়ছিল। তবে এবার অন্যান্য বিষয় যেখানে রেকর্ড ভর্তি, সেখানে অর্থনীতিতে ১৫ জন, সংস্কৃতে দু’জন এবং ফিলোজফিতে ১২ জন ভর্তি হয়েছে।’





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck