TARIF TV NEWS: ধনির মেয়ে কে ধর্ষণ করার হুমকি দিল এক শয়তান । শুধু ধর্ষণের হুমকি নয়, কীভাবে ধর্ষণ করা হবে, সেই বর্ণনাও ইনস্টাগ্রামে লিখে দিয়েছিল এক কিশোর। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। সামাজিক মাধ্যমে ‘যা খুশি’ মন্তব্য করার এই প্রবণতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যে এই কদর্য মন্তব্য করেছে, তার শাস্তির দাবি উঠতে থাকে। অবশেষে নোংরা মানসিকতার সেই ‘নাবালক’ পুলিশের জালে ধরা পড়ল। গুজরাট থেকে গ্রেপ্তার হয়েছে সে।
আইপিএলে (IPL 13) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ধোনির দল চেন্নাইয়ের (CSK) পরাজয়ের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের সদস্যদের আক্রমণ শুরু হয়। ধোনির স্ত্রী সাক্ষী তো বটেই বাদ দেওয়া হয়নি ছোট্ট জিভাকে । তাকে নিয়েও কদর্য মন্তব্য করে গুজরাটের ওই দ্বাদশ শ্রেণির ছাত্র। ছোট্ট জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। করা হয় একের পর এক কদর্য মন্তব্য। যার তীব্র নিন্দায় সরব হন ক্রিকেটপ্রেমীরা। ধোনি বা তাঁর দল পারফর্ম করতে পারছে না, সেজন্য এমন হীন ও কদর্য মন্তব্য যে কেউ করতে পারে, তা ভেবে পাচ্ছিল না দেশের ক্রিকেট মহল। অনেকেই সাইবার অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছিলেন। অবশেষে, সেই অপরাধী পুলিশের জালে ধরা দিল।