করোনায় আক্রান্ত দিলীপ ঘোষ

17th October 2020 8:46 am পশ্চিমবঙ্গ
করোনায় আক্রান্ত দিলীপ ঘোষ


TARIF TV NEWS: করোনা আক্রান্ত দিলীপ ঘোষ। শুক্রবার বেশ রাতের দিকে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বিজেপির রাজ্য সভাপতির। 
প্রবল জ্বর (‌১০২ ডিগ্রী)‌ থাকায় কোনও ঝুঁকি না নিয়ে এদিনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত এইচডিইউ (‌হাই ডিপেন্ডেন্সি ইউনিট)–তে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি।
শুক্রবারের পরিসংখ্যান বলছে, নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৭৭১ জন। আগের দিনের  থেকে যা অনেকটাই বেশি। আর অবশ্যই নতুন রেকর্ড। পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে ৬১ জনের। তবে আশার আলো বলতে, রাজ্যে এখনও সুস্থতার হার ৮৭.৭৩ শতাংশ। কিন্তু সেই সুস্থতার হারও ধীরেধীরে কমছে। তবে, রাজ্যের সুস্থতার হার জাতীয় গড়ের তুলনায় এখনও পর্যন্ত কিছুটা বেশি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck