জাতীয় দলে ডাক পেলেন বাংলার স্পিনার বরুন

29th October 2020 3:10 pm পশ্চিমবঙ্গ
 জাতীয় দলে ডাক পেলেন বাংলার স্পিনার বরুন


NEWS: ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন একসময়ে। এ বারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করায় অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবেন কলকাতা নাইট রাইডার্সের সেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।

মেগা টুর্নামেন্ট শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন বরুণ। দলে সুযোগ পাওয়ার পরে তিনি বলেছেন, “কী বলব বুঝে উঠতে পারছি না। ভারতীয় দলে ডাক পাওয়া আমার কাছে বিরাট ব্যাপার। আমি এটা প্রত্যাশা করিনি।”

সোমবার অস্ট্রেলিয়া সফরের দল বেছে নেন নির্বাচকরা। আর সে দিনই কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হারতে হয়েছে কলকাতাকে। খেলা চলাকালীনও দল নির্বাচনের ব্যাপারে কিছু জানতেন না বরুণ। খেলার শেষে বরুণ জানতে পারেন নির্বাচকরা তাঁকে দলে সুযোগ দিয়েছেন।

কলকাতার স্পিনার বলছেন, “খেলা শেষ হওয়ার পরে আমি জানতে পারি দলে ডাক পেয়েছি। কেকেআরের হয়ে নিয়মিত খেলাই আমার লক্ষ্য ছিল। জয়ের পিছনে যেন অবদান রাখতে পারি, সে দিকেও নজর দিয়েছিলাম। আশা রাখি জাতীয় দলের হয়েও ভাল পারফরম্যান্স করতে পারব। আমার উপরে বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানাই।”

আইপিএলে মিস্ট্রি স্পিনারের রহস্য ভেদ করতে পারেননি অনেকেই। অস্ট্রেলিয়ায় বরুণ কী করেন, তা দেখার অপেক্ষায় সবাই।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck