প্রশিক্ষণ দিতে ২০০ কর্মী নিয়োগ করবে কারিগরি শিক্ষাদপ্তর

30th October 2020 4:27 pm শিক্ষা
প্রশিক্ষণ দিতে ২০০ কর্মী নিয়োগ করবে কারিগরি শিক্ষাদপ্তর


কলকাতা: à¦°à¦¾à¦œà§à¦¯à§‡à¦° বিভিন্ন জেলা, মহকুমা এবং ব্লক স্তরে প্রায় শ’দুয়েক কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। রাজ্যের কারিগরি শিক্ষাদপ্তরের অধীনে থাকা এই সোসাইটির মাধ্যমে হাতেকলমে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ পর্ব সারার পরিকল্পনা নিয়েছে নবান্ন। মূলত চারটি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে সোসাইটি। সেগুলি হল- ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ এবং প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট। গত ১৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী à§§à§© নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। জানা গিয়েছে, চলতি বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে কারিগরি শিক্ষাদপ্তর। এ প্রসঙ্গে বিভাগীয় প্রধান সচিব মনোজ আগরওয়াল বলেন, জেলা এবং ব্লক স্তরে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সোসাইটি এই কর্মীদের দিয়ে রাজ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রক্রিয়া পরিচালনার লক্ষ্যে এগচ্ছে। জানা গিয়েছে, ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজারের মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা। আবেদনকারীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কম্পিউটারে এমএস অফিস, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড সহ বিভিন্ন বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বাংলা, ইংরেজিতে লেখা ও বলায় সাবলীল হতে হবে। সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজারদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বিভিন্ন কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের মাসিক বেতন হবে ২০ হাজার টাকা। ব্লক স্তরে কর্মীদের বেতন হবে মাসিক ১২ হাজার টাকা। রাজ্যের বিভিন্ন à¦ªà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§‡ ঘুরতে হবে। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিসিএ কিংবা এমসিএ ডিগ্রি আবশ্যক। বাংলা ও ইংরেজিতে মিনিটে ৩০ শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। এই কর্মীদের মাসিক বেতন হবে à§§à§§ হাজার টাকা। নবান্ন সূত্রের খবর, আগে যেখানে যেমন দরকার, সেই ভিত্তিতে বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে বিভিন্ন জায়গায় বা জেলায় নবনিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ হতো। কিন্তু তাতে প্রশিক্ষণের একই মান বজায় রাখা দুষ্কর হতো। তাই এই কাজে সমতা আনতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck