মুকুল নাকি টাকা নেননি

31st October 2020 11:26 am পশ্চিমবঙ্গ
মুকুল নাকি টাকা নেননি


News: তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় নারদ স্টিং অপারেশনে তাঁর হাত থেকে টাকা নেননি বলে জানালেন ম্যাথু স্যামুয়েল। ওই অপারেশনের হোতা ম্যাথু ব্যক্তিগত কাজে কলকাতায় এসে শুক্রবার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে যান। স্টিং অপারেশন নিয়ে আলোচনা প্রসঙ্গে ম্যাথু বলেন, ‘‘মুকুল রায়ের কাছে টাকা নিয়ে যাওয়ার পরে তিনি বর্ধমানের তদানীন্তন পুলিশ সুপার এসএমএইচ সৈয়দ হোসেন মির্জাকে তা দিতে বলেন। আমি ওই পুলিশকর্তাকে টাকা দিয়ে আসি।’’ মুকুলের দল বদল প্রসঙ্গে ম্যাথু বলেন, ‘‘সাংবাদিক হিসেবে স্টিং অপারেশন করেছিলাম। সেখানেই যা প্রমাণ করার করেছি। সিবিআই ও ইডি-র সঙ্গে সহযোগিতা করেছি। কে দল বদলালেন, সেই বিষয়ে কিছু বলার নেই।’’ নারদ তদন্তে মির্জাকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তিনি জামিনে মুক্ত।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck