চুক্তিভিত্তিক চাকরি খাদ্যদপ্তরে

2nd November 2020 12:58 pm পশ্চিমবঙ্গ
চুক্তিভিত্তিক চাকরি খাদ্যদপ্তরে


কলকাতা: চুক্তিভিত্তিক ও অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করছে রাজ্যের খাদ্যদপ্তর। আজ, সোমবার অনলাইনে সেই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ও সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে খাদ্যদপ্তরের তরফে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রোজেক্ট ম্যানেজারের মাসিক বেতন দেড় লাখ টাকা। তাতে শিক্ষাগত যোগ্যতা এমসিএতে ফার্স্ট ক্লাস। অথবা আইটি বা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সেইসঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০ জনের দল ও ১০ কোটি টাকার প্রোজেক্ট সামলানোর মতো দক্ষতাও থাকতে হবে প্রোজেক্ট ম্যানেজারের। সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের মাসিক বেতন হবে ৩২ হাজার টাকা। এক্ষেত্রে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন সাপোর্টের রেকর্ড থাকতে হবে আবেদনকারীর। সেই সঙ্গে আইটি বা কম্পিউটার সায়েন্স অথবা এমসিএতে ফার্স্ট ক্লাস।  বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তাতে মাসিক বেতন ৩২ হাজার টাকা। এক্ষেত্রেও যোগ্যতা সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের মতো। এছাড়াও সফটওয়্যার ডেভলপার (ডট নেট) পদে নিয়োগের বিজ্ঞপ্তি দপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। মাসিক ২৭ হাজার টাকা বেতন। সফটওয়্যার ডিজাইন ও কারিগরি অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা আইটি বা কম্পিউটার সায়েন্স অথবা এমসিএতে ৬০ শতাংশ নম্বর।
বস্তুত, করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে চাকরি হারিয়েছেন বহু মানুষ। একাধিক সংস্থাতে কর্মী ছাঁটাইয়েরও ঘটনা ঘটেছে। এই অবস্থায় খাদ্যদপ্তরের এই নিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও নিয়োগ সংক্রান্ত বিষয়টি উল্লেখ করে সরকারের প্রশংসা করা হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck