ভূমিকম্পের তিনদিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তিনবছরের শিশুকন্যা

3rd November 2020 4:49 pm বিশ্ব
 ভূমিকম্পের তিনদিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তিনবছরের শিশুকন্যা


News: তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের তিনদিন পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হল এক তিনবছরের শিশুকন্যাকে। তার ভাইবোনদের উদ্ধার করা হয়েছিল শনিবারই। তারই খোঁজ ছিল না। অবশেষে সোমবার তাকে বের করা সম্ভব হয় ভেঙে পড়া বাড়ির ভিতর থেকে। সেখানে আটকে পড়েছিল সে।
তিনদিন আগে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও গ্রিসের একাংশ। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৭.‌০। এখনও পর্যন্ত অন্তত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ ঘেঁটে খুঁজে চলেছেন আটকদের। এই পরিস্থিতিতে সোমবার তাঁরা সন্ধান পান এলিফের। দ্রুত ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাকে উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। ছোট্ট এলিফকে প্রাণে বাঁচাতে পারে আবেগপ্রবণ হয়ে পড়েন তুরস্কের দুর্যোগ ও আপৎকালীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেহমেত গুল্লুওগলু। তিনি টুইট করেন, ‘‌ঈশ্বর তোমাকে অজস্র ধন্যবাদ। আমাদের ছোট্ট এলিফকে অ্যাপার্টমেন্ট ব্লকের ভিতর থেকে উদ্ধার করতে পেরেছি।’‌ 
এলিফের তিন ভাইবোনকে শনিবার তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া গেলেও পরে একজনের মৃত্যু হয়েছে।
তুরস্কের ইজমির প্রদেশেই ভূমিকম্পের তীব্রতা ছিল সর্বাধিক। গত এক দশকে এমন শক্তিশালী ভূমিকম্প দেখা যায়নি এখানে। অন্তত ১০০০ জনের আহত হওয়ার খবর মিলেছে। এখনও একটি ব্লকের ভিতরে প্রায় কুড়ি জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল সামোস নামে গ্রিসের একটি দ্বীপ থেকে ১৪ কিলোমিটার উত্তরপূর্ব দিকের একটি জায়গা।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck