ডিসেম্বরে কলেজ–বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে

3rd November 2020 4:55 pm শিক্ষা
ডিসেম্বরে কলেজ–বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে


‌News: ডিসেম্বর থেকে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। কিন্তু স্কুলের ক্লাস কবে থেকে শুরু হবে, তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেন, যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। কালীপুজোর পরই সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল খুললে তা কীভাবে খুলবে, কীভাবে পড়ুয়াদের স্কুলে আনা হবে, তা নিয়েই আলোচনা চলছে। ভাগে ভাগে পড়ুয়াদের, বিশেষত উঁচু ক্লাসের পড়ুয়াদের, আনা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 
সামনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সামনের বছর বসছে, তাদের এবছর কোনও ক্লাসই হয়নি। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মাত্র আড়াই মাস ক্লাস হয়েছে। টেস্ট পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা ছিল। তাও সম্ভব হল না। এই প্রেক্ষাপটে স্কুল কবে থেকে খোলা যায় এবং কীভাবে খোলা হবে, তা নিয়ে আলোচনা করছে রাজ্য সরকার।‌





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck