নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন

8th November 2020 10:19 am বিশ্ব
নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন


News: অপেক্ষার অবসান। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট জো বিডেন। আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নজির গড়লেন কমলা হ্যারিস। শনিবার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটেলগ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ার গণনার ফল হাতে আসতেই মার্কিন সংবাদমাধ্যম বিডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পেনসিলভেনিয়ায় ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এই প্রদেশের ২০টি ইলেক্টোরাল ভোট মিলতেই সমস্ত হিসেবনিকেশ পরিষ্কার হয়ে যায়। ২৮৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে ম্যাজিক ফিগার ছাপিয়ে যায় ডেমোক্র্যাটরা। ফল জানার পরেই ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সামনে কঠিন পরিস্থিতি। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সকল আমেরিকাবাসীর প্রেসিডেন্ট হব।’ হার বুঝতে পেরে আগে থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন ফের বিবৃতি দিয়ে তিনি বলেন, এই নির্বাচন এখনও শেষ হয়নি। কেন বিডেনপন্থী সংবাদমাধ্যমগুলি ওঁকে জয়ী ঘোষণা করছে আমি জানি। কারণ, ওরা চায় না, সত্যটা সামনে আসুক।
১৯৭০ সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছিলেন জো বিডেন। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ৩০ বছর বয়সের মধ্যেই আমেরিকার সেনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তাঁর। ১৯৭২ সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সেনেটর স্যালেব বগসের বিপক্ষে ডেমোক্র্যাট প্রার্থী হন। তারপর নাম লেখান ইতিহাসে। মাত্র ৩০ বছর বয়সেই। সবচেয়ে কম বয়সি পঞ্চম সেনেটর নির্বাচিত হয়ে।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck