শিক্ষকের পোস্টিংই এখন থেকে নিজেদের জেলায় , বললেন মমতা ব্যানার্জি

28th January 2020 পশ্চিমবঙ্গ
 শিক্ষকের পোস্টিংই এখন থেকে নিজেদের জেলায় , বললেন মমতা ব্যানার্জি


বাংলা খবরঃ বিদ্যাদেবীর আরাধনার আগের দিন রাজ্যের শিক্ষাগুরুদের অভিনব উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার তিনি ঘোষণা করেছেন যে, এখন থেকে সব রাজ্য সরকারি স্কুলের শিক্ষকরাই তাঁদের নিজেদের নিজেদের জেলাতেই পোস্টিং পাবেন। এর ফলে পরিবারের থেকে দূরে থাকার দুশ্চিন্তামুক্ত হয়ে আরও ভালো করে শিক্ষাদানের কাজ করতে পারবেন শিক্ষকরা বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। এদিন টুইটার পোস্টে মমতা লিখেছেন, ‘‌আমরা আমাদের শিক্ষকশিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক, তাঁদের সমাজে বিশাল অবদান আছে এবং তাঁরাই ছাত্রছাত্রীদের আগামী দিনের সত্যিকারের নেতা হিসেবে গড়ে তোলেন।’‌ সরস্বতী পুজোর আগের দিনকেই কেন তিনি এই ঘোষণার জন্য বেছে নিলেন, সেব্যাপারে মমতার ব্যাখ্যা, ‘‌সরস্বতী পুজোর প্রাক্কালই শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর উপযুক্ত সময়। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে সব শিক্ষকদেরই তাঁদের নিজেদের জেলাতেই পোস্টিং দেওয়া হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত তাঁদের পরিবারের প্রতি দায়িত্ব নিতেও যেমন সুযোগ দেবে তেমনই মানসিক শান্তিতে তাঁদের কাজ করতে সহায়ক হবে। এবং দেশ গড়ার কাজে তাঁরা পূর্ণ মনযোগ দিতে পারবেন। ওঁদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল।’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া শিক্ষক মহলে। ‌





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck