বিহারে ৫ টি আসন জিতে আনন্দে কি বললেন ওয়েইসি

11th November 2020 12:00 pm ভারত
বিহারে ৫ টি আসন জিতে আনন্দে কি বললেন ওয়েইসি


News: প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই ৫টি আসন। ২৪৩টির মধ্যে মাত্র ২০টি আসনে লড়েই প্রায় à§§.২৫ শতাংশ ভোট। বিহারের ভোটগণনায় একপ্রকার অবিশ্বাস্য ফলাফল হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) দল AIMIM। অথচ, গোটা দেশের বিরোধী শিবির তাঁর দলের উপরই লাগিয়ে দিয়েছে ‘ভোট কাটোয়া’র তকমা। কংগ্রেসের অভিযোগ, বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন ওয়েইসি। যাবতীয় অভিযোগের মধ্যে এবার তথাকথিত বড় দলগুলিকে পালটা তোপ দাগলেন ওয়েইসি। নিজের দলের সাফল্যের দিনে তিনি খেললেন ‘ভিকটিম কার্ড’।

বিহারের সীমাঞ্চল এলাকায় ২৪ আসনে মুসলিম জনসংখ্যা ৪০-৭০ শতাংশ। এই আসনগুলি চিরাচারিতভাবে কংগ্রেস (Congress) আরজেডির দখলে যায়। কিন্তু এবার এই ২৪ আসনের মধ্যে ১৫টি বের করে নিয়েছে এনডিএ। এর একটা বড় কারণ হলেন  ওয়েইসি । তাঁর দলের ভোট কাটাকাটি সুবিধা দিয়েছে গেরুয়া শিবিরকে। যদিও ওয়েইসি দাবি করলেন, বিহারে তিনি ভোট কাটোয়া হয়ে থাকতে চাননি। বিজেপিকে হারানোই তাঁর দলের লক্ষ্য ছিল। জোট করে নির্বাচন লড়ার জন্য সব বড় দলের সঙ্গেই যোগাযোগ করেছিলেন। কিন্তু তথাকথিত বড় দলগুলি তাঁকে পাত্তাই দিতে চাননি। ফলপ্রকাশের পর হায়দরাবাদের সাংসদ বলেন,”রাজনীতিতে ভুল থেকেই শিক্ষা নিতে হয়। আমাদের বিহারের রাজ্য সভাপতি সব বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ করেছিলেন। কিন্তু সবাই আমাদের সঙ্গে অস্পৃশ্যের মতো আচরণ করেছে। বহু মুসলিম নেতার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। কিন্তু কোনও সমীকরণই তৈরি হয়নি। আমি বলতে পারব না কেন।” হায়দরাবাদের সাংসদ বলছেন, “এই দিনটা আমার দলের জন্য খুব জরুরি একটা দিন। বিহারের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। জানিনা বিহারবাসীকে কী বলে ধন্যবাদ দেব।”





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck