তিন হাজার পুলিশ নিয়োগ করবে রাজ্য সরকার , কবে হবে দেখে নিন

12th November 2020 6:25 pm পশ্চিমবঙ্গ
তিন হাজার পুলিশ নিয়োগ করবে রাজ্য সরকার , কবে হবে দেখে নিন


News: রাজ্য পুলিসে নিয়োগের ব্যাপারেও এদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মমতা। জানিয়েছেন, আরও তিনটি নতুন ব্যাটালিয়ন গড়া হচ্ছে। আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে সেগুলি হয়ে যাবে। কোচবিহারের মানুষের মধ্যে নারায়ণী সেনা নিয়ে আবেগ রয়েছে। সেটা মাথায় রেখেই কোচবিহারের নতুন বাহিনীর নাম রাখা হবে নারায়ণী ব্যাটালিয়ন। সম্প্রতি স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও রাজবংশী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি নারায়ণী সেনা নিয়ে আশ্বাস দিতে শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবায়ন করলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাঁর কথায়, পুলিসে ব্যাটালিয়ন বলা হয়। তাই সেনার বদলে এই নাম। এছাড়া পাহাড়ের জন্য গোর্খা ব্যাটালিয়ন এবং জঙ্গলমহলের জন্য জঙ্গলমহল ব্যাটালিয়ন গঠন করা হবে। এরা রাজ্য পুলিসের সঙ্গেই কাজ করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রতি বাহিনীতে অন্তত হাজার কর্মী নিয়োগ করা হবে। তবে কীভাবে, কবে থেকে নিয়োগ, কারা সুযোগ পাবেন, ব্যাটালিয়নের কর্মপদ্ধতি কী হবে—সেসব রূপরেখা স্থির করার দায়িত্ব রাজ্য পুলিসের শীর্ষকর্তাদের উপরই ছেড়েছেন তিনি। আগে জঙ্গলমহল থেকে হোমগার্ড পদে নিয়োগ করেছে রাজ্য। এক্ষেত্রেও স্থানীয় যুবকরা সুযোগ পাবেন বলে আশাবাদী অনেকেই।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck