দুয়ারে দুয়ারে সরকার --নয়া প্রকল্পের ঘোষণা মমতার

23rd November 2020 4:36 pm পশ্চিমবঙ্গ
দুয়ারে দুয়ারে সরকার --নয়া প্রকল্পের ঘোষণা মমতার


News: সোমবার বাঁকুড়াতে ‘দুয়ারে দুয়ারে সরকার’ নামে এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী জানান, ব্লকে ব্লকে ক্যাম্প করে পৌঁছে দেওয়া হবে সরকারি সুবিধা। এ ছাড়া এ দিন ৩২টি সরকারি প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

মাস ছয়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট। তার জন্য দলীয় কর্মসূচির পাশাপাশি এ বার সরকারি ভাবেও সাধারণ মানুষের ঘরে পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নয়া প্রকল্প। খাতড়ার সভায় মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ভোটের মুখে জনগণের আরও কাছে পৌঁছতে চাইছে রাজ্য সরকার। এখনও যাঁরা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য অথচ পাননি, তাঁরা যেমন আবেদন জানাতে পারবেন ওই সব ক্যাম্প থেকে, তেমনই নতুন কোনও দাবিদাওয়া থাকলেও জানাতে পারবেন তাঁরা।

খাতড়ার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ‘‘ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে সব দফতরকে নিয়ে। সেখানে কোনও মানুষ যদি বলেন, আমার এটা দরকার, সেটা সঙ্গে সঙ্গে দিতে হবে। আর যদি সম্ভব না হয়, তা হলে পরে দিতে হবে। তালিকা তৈরি করে সেই অনুযায়ী ধীরে ধীরে মানুষের হাতে পরিষেবা পৌঁছে দিতে হবে।’’ মমতা জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প। বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বসবে ক্যাম্প।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck