২ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানের উদ্যোগ মমতার

24th November 2020 10:10 am পশ্চিমবঙ্গ
২ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানের উদ্যোগ মমতার


News: রাজ্যের বেকার যুবকযুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভর করার লক্ষ্যে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ঘোষণা করেন সরকারের নয়া প্রকল্প ‘কর্মই ধর্ম’ ৷ মুখ্যমন্ত্রীর আশা, এতে ২ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান হবে, উপকৃত হবেন প্রায় ১০ লক্ষ মানুষ ৷

মুখ্যমন্ত্রীর এদিন বাঁকুড়ার মঞ্চ থেকে বলেন, ‘এই যে মাছওয়ালারা সাইকেলে-বাইকে করে মাছ বিক্রি করেন ৷ বাইকগুলির পিছনে একটা বক্স থাকে ৷ আমরা ঠিক করেছি সরকারের তরফে ২ লক্ষ ছেলেমেয়েকে কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে কোনও ঝামেলা ছাড়াই ঋণের ব্যবস্থা করে দেব ৷ যাতে সহজে ওরা ওই বাইক কিনতে পারে ৷এতে ব্যবসার কাজে সুবিধা হবে ৷’

মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের ব্যাপারে ব্যাখা করে বলেন, ‘এই প্রকল্পের নাম আমরা রেখেছি ‘কর্মই ধর্ম’৷ ওই বাইকে করে ছেলেমেয়েরা ফল, সবজি, শাড়ির মতো জিনিস নিয়ে বিক্রি করতে পারবেন ৷ কোনও কাজই ছোট নয়, কোনও কাজই খারাপ নয় ৷ এতে কোনও একজন নয় পুরো একটা পরিবার উপকার পাবে ৷ ২ লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে দশ লাখ মানুষের অন্ন সংস্থান করা ৷’

একইসঙ্গে এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর দাবি, দেশে করোনা পরিস্থিতিতে ৪০ % বেকারি বেড়েছে। ‘কিন্তু বাংলায় ৪০% শতাংশ বেকারি কমেছে।’ শুধু তাই নয়, তিনি সভামঞ্চে দাঁড়িয়ে উল্লেখ করেন, এরাজ্যে কোনও সরকারি কর্মচারীদের বেতনে কোপ পড়েনি বা বেতন বাকি থাকেনি ৷ উল্টে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকরাও এখানে কাজ পেয়েছেন ৷’ বছর ঘুরলেই ভোট ৷ তার আগে বেকার সমস্যার সমাধানে রাজ্যের উদ্যোগ ‘কর্মই ধর্ম’৷





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck