মাদ্রাসায় নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নোটিস

3rd February 2020 পশ্চিমবঙ্গ
মাদ্রাসায় নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নোটিস


মাদ্রাসায় শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা কমিটিগুলির হাতে শর্তহীন ক্ষমতা থাকতে পারে না বলে জানুয়ারির গোড়ায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কাঁথি মাদ্রাসা কমিটি। দাবি, এই বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানো হোক। আজ এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের বেঞ্চ নোটিস দিয়েছে। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ পশ্চিমবঙ্গের মাদ্রাসা কমিশনের বৈধতাকে স্বীকৃতি দেয়। সংবিধানের দোহাই দিয়ে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালন কমিটির হাতে নিয়োগের সম্পূর্ণ অধিকার থাকতে পারে না। কিন্তু আজ কাঁথি মাদ্রাসার হয়ে আইনজীবী রাজীব ধবন যুক্তি দেন, এই রায় গত বছরের ২৫ সেপ্টেম্বরে বিচারপতি রোহিংটন নরিম্যানের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের রায়ের বিপরীত। তিন বিচারপতির বেঞ্চ বলেছিল, সংবিধানের ৩০-তম অনুচ্ছেদে প্রদত্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও তার পরিচালনায় সংখ্যালঘুদের অধিকার খারিজ করে দেওয়া চলবে না।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck