শিক্ষকদের অবস্থান বিক্ষোভ শুরু

19th December 2020 10:54 am শিক্ষা
শিক্ষকদের অবস্থান বিক্ষোভ শুরু


, কলকাতা: আদালতের নির্দেশ পেয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসল পার্শ্বশিক্ষক এবং গ্র্যাজুয়েট শিক্ষকদের দু’টি সংগঠন। ‌বিকাশ ভবনের অনতিদূরে সেন্ট্রাল পার্কের ফুটপাতে তারা অবস্থানে বসেছে। আদালতের নির্দেশে ৭০০ জনের বেশি জমায়েত করতে পারবেন না পার্শ্বশিক্ষকরা। তবে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই সংখ্যা পেরিয়ে যাবে বলে এদিন ইঙ্গিত মিলেছে। পার্শ্বশিক্ষকদের একটি দল শিয়ালদহ থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলও করে। তাতে নেতৃত্ব দেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায়। বেতনক্রম চালু সহ বিভিন্ন পেশাগত দাবিদাওয়া রয়েছে তাঁদের। আরেক আহ্বায়ক ভগীরথ ঘোষ বিধাননগরের অবস্থানটির তত্ত্বাবধানে ছিলেন। অন্যদিকে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে অবস্থানে বসেছেন শিক্ষকরা। 

 





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck