অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সংখ্যালঘুরা: বাম

20th December 2020 11:39 am পশ্চিমবঙ্গ
অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সংখ্যালঘুরা: বাম


 à¦•লকাতা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করা সুস্থ সমাজের অন্যতম শর্ত। এই শর্ত লঙ্ঘিত হলে সংখ্যালঘুদের প্রকৃত অধিকার কখনওই রক্ষা করা যায় না। দেশ এবং রাজ্যে গণতন্ত্র ও মানবাধিকার কার্যত তলানিতে এসে ঠেকেছে। তাই সংখ্যালঘুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সব ক্ষেত্রে। শুক্রবার আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে এই মর্মেই কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধল বাম শিবির। এদিন এন্টালি মোড়ে ১৬ বাম দলের তরফে আয়োজিত জনসভায় এই সুরেই বক্তব্য রাখেন বিমান বসু, মহম্মদ সেলিম, স্বপন বন্দ্যোপাধ্যায়, মনোজ ভট্টাচার্যর মতো শীর্ষস্থানীয় বাম নেতৃবৃন্দ। তাঁরা বলেন, এরাজ্যে বদলা নয়, বদল চাই স্লোগান তুলে ক্ষমতায় আসার পর বামেদের উপর নিরবচ্ছিন্ন আক্রমণ চালায় তৃণমূল। একের পর এক নেতা-কর্মী খুন, পার্টি অফিস দখলের মতো ঘটনা ঘটিয়েছে তখন তারা। আর সেই অগণতান্ত্রিক পরিবেশে বামেদের ‘পাঞ্চিং ব্যাগ’ হিসেবে ব্যবহার করে রাজ্যে বিজেপি-আরএসএসকে জমি বাড়াতে সুযোগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এখন সেই পাপের ফল গোটা রাজ্যবাসীকে ভুগতে হচ্ছে। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck