প্রাইমারিতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

22nd December 2020 6:09 pm শিক্ষা
প্রাইমারিতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রাথমিকে শিক্ষ নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্ন থেকে তিনি ঘোষণা করেন, প্রাথমিকে ১৬,৫০০ জন শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। বুধবারই এব্যাপারে জারি করা হবে নোটিস। ২০২১–র ১০–১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন হবে। এরপর ৩১ জানুয়ারি তৃতীয় টেটের অফলাইন পরীক্ষা হবে। প্রাথমিকে জেলা সর্বাগ্রে প্রাধান্য পাবে। এবং তার মধ্যেও শূন্যপদ পূরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। 
মুখ্যমন্ত্রী বলেন, মোট ১০১৬৩টি আবেদন জমা পড়েছিল প্রাথমিক টেটে। তার মধ্যে নিজেদের জেলা অর্থাৎ হোমে অর্ডার হয়েছে ৬৪ শতাংশ বা ৬৮৬৩ জন প্রার্থীর। নিজেদের জেলায় বদলিতে ইচ্ছুক ৫৫০২ প্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই বদলি হয়েছেন ৩৮৫২ জন শিক্ষক। সেকেন্ডারিতে সমঝোতা বদলি বা মিউচুয়্যাল ট্রান্সফার দেওয়া হয়েছে ৯৮ শতাংশ প্রার্থীকে। যত শীঘ্র সম্ভব শিক্ষক নিয়োগের প্যানেলও তৈরি করা হবে।
শুধু তই নয়, যেসব সিভিক ভলান্টিয়ার কোভিড মহামারী মোকাবিলায় মারা গিয়েছেন, তাঁদের প্রতিটি পরিবার থেকে একজন করে মানুষ চাকরি পাবেন। রাজ্যের ২২০০০ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। শিল্পে এক কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে। ১০০ দিনের কাজে সারা দেশে শীর্ষে রাজ্য। কর আদায় বেড়েছে ২.৯ শতাংশ। ঘোষণা মুখ্যমন্ত্রীর।  ‌





Others News

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা

প্রাথমিক টেট প্রস্তুতি -- শিশু মনোবিদ্যা


প্রাথমিক টেট প্রস্তুতি 

*শিশু মনোবিদ্যা *

 

১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো

২. সমস্যা সমাধান পদ্ধতি - জন ডিউই।

৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থর্ন ডাইক।

৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।

৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থার্স্টোন।

৬.বুদ্ধির বাছাই তত্ব- থমসন।

৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব- স্পিয়ারম্যান।

.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল।

৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা করেন- মাদাম মন্তেসরি।

১০.শিক্ষক কে বাগানের মালির সংগে তুলনা করেন- ফ্রয়বেল।

১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-স্কিনার।

১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব- প্যাভলভ।

১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব- কোহলার; কফকা; ওয়ার্দিমার।

১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।

১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব- কোহলবার্গ।

১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব- পিয়াঁজে।

১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।

১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি- ফ্রয়বেল।

১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ব- থার্স্টোন।

২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।

২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন- বিঁনে- সাইমন।

২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন।

২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-টলম্যান।

২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন- প্লেটো।

২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব- থর্নডাইক।

২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।

২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ - ভাইগটস্কি।

২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল ফোর্ড।

২৯.মন: সামাজিক বিকাশ তত্ব: এরিকসন।

৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা - থর্ন ডাইক।

( প্রতিদিন দেওয়া হবে প্রশ্ন - উত্তর ) 

--- Tarif Alam 

 


blanck