ছাত্র - ছাত্রীদের ট্যাব বা মোবাইল কিনতে ১০ হাজার করে টাকা দেবেন মুখ্যমন্ত্রী

23rd December 2020 11:54 am পশ্চিমবঙ্গ
ছাত্র - ছাত্রীদের ট্যাব বা মোবাইল কিনতে ১০ হাজার করে টাকা দেবেন মুখ্যমন্ত্রী


কলকাতা: বিধানসভা নির্বাচন শিয়রে। হাতে সময় কম। ফলে টেন্ডার ডেকেও জোগাড় করা যাচ্ছে না সাড়ে ৯ লক্ষ ট্যাব। কিন্তু পিছু হটতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁর ঘোষণা, পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে ১০ হাজার টাকা। তিন সপ্তাহের মধ্যেই তা ব্যাঙ্কে জমা পড়বে। সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী ট্যাব বা স্মার্টফোন কিনে নিতে পারবে পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী অবশ্য একটা সুখবরেই থামেননি। প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়েছেন। আগামী ১০ জানুয়ারি থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি তৃতীয় টেটের দিনও ঘোষণা করেছেন।
অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক এবং হাইমাদ্রাসার পড়ুয়াদের জন্য সাড়ে ন’লক্ষ ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্যাব কেনার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু কেউই এক থেকে দেড় লক্ষের বেশি ট্যাব সরবরাহ করতে পারছে না। কেন্দ্রের নির্দেশে চীনা পণ্য কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই টাকাই দিয়ে দেওয়া হবে।’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি অভিভাবক এবং শিক্ষকদের একাংশ। তাদের বক্তব্য, সরকার নিজে ট্যাব কিনে পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়ার পদ্ধতিটি সময়সাপেক্ষ হতো। আবার সেই ট্যাবের মান নিয়ে কোনও সমস্যা বা যান্ত্রিক গোলযোগ দেখা দিলে আরও দুর্ভোগ হতো পড়ুয়াদের। সর্বোপরি, সরাসরি অ্যাকাউন্টে পাঠানোয় টাকা নয়ছয় হওয়ার সম্ভাবনাও কম হবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck