৬৩৬ নয়, করোনায় মৃত ২৫ হাজার! দাবি চিনা সংস্থার রিপোর্টে

8th February 2020 বিশ্ব
৬৩৬ নয়, করোনায় মৃত ২৫ হাজার! দাবি চিনা সংস্থার রিপোর্টে


মারণ ভাইরাসে চিনে মৃতের সংখ্যা ছাড়াল ৬৩৬। বেজিং সরকার তা-ই বলছে। যদিও কানাঘুঁষো খবর, সত্যিটা চেপে দিচ্ছে কমিউনিস্ট পার্টি। মৃতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি। সংক্রমিত অন্তত দেড় লাখ। মারণ ভাইরাসটি প্রথম নজরে এসেছিল যে চিকিৎসকের, আজ তিনি মারা গিয়েছেন।

সন্দেহ জোরদার হয়েছে একটি চিনা সংস্থার রিপোর্টে। তাতে দাবি করা হয়েছে, নোভেল করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪,৫৮৯ জনের। সরকারের বলা সংখ্যা থেকে বহু গুণ বেশি। তাইওয়ানের একটি সংস্থার কথায়, ‘‘টেনসেন্ট নামে ওই সংস্থাটি অনিচ্ছাকৃত ভাবে হলেও আসল মৃত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করে ফেলেছে।’’ এদের ওয়েবপেজে আরও জানানো হয়েছে, সংক্রমণের পরে সুস্থ হয়েছেন মাত্র ২৬৯ জন। অনেকে এখনও বিশ্বাস করছেন, টেনসেন্ট ভুল করে তাদের রিপোর্টে ওই সংখ্যাটি লিখেছে। যদিও একাংশের মতে, তারা হয়তো বাস্তব পরিস্থিতিটাকে প্রকাশ্যে আনতে চাইছে। টেনসেন্ট এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।চিন আজ জানিয়েছে, তাদের দেশে রয়েছে এমন ১৯ জন বিদেশির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। তারা কোন দেশের বাসিন্দা, প্রকাশ করা হয়নি। বুধবার à§­à§© জন মারা গিয়েছেন। এক দিনে এত মৃত্যু এর আগে হয়নি।

ভারত-সহ একাধিক রাষ্ট্র নিজেদের দেশের বাসিন্দাদের চিন থেকে এয়ারলিফ্ট করে নিয়ে এসেছে। ভারত নিজেদের ৬৪৫ জনকে উদ্ধার করেছে। কিন্তু এখনও ১০০ জন ভারতীয় হুবেই প্রদেশে রয়েছে। এঁদের মধ্যে ১০ জনকে আনা যায়নি, কারণ প্রবল জ্বর ছিল তাঁদের। ফলে আজ চিনের ঘোষণায় আশঙ্কা দানা বেঁধেছে। আক্রান্ত ১৯ জন বিদেশির মধ্যে কি তবে কোনও ভারতীয়ও রয়েছে?

চিনের এই পরিস্থিতিতে এয়ার ফ্রান্স-কেএলএম জানিয়েছে, চিনে বিমান পরিষেবা à§§à§« মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ একাধিক ভারতীয় উড়ান সংস্থাও চিনের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে।   





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck