মৃত বিজেপি কর্মীর স্ত্রীকে চাকরি দিচ্ছেন মমতা

2nd January 2021 11:15 am পশ্চিমবঙ্গ
মৃত বিজেপি কর্মীর স্ত্রীকে চাকরি দিচ্ছেন মমতা


 News: রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'সব নাটক', অভিযোগ বিজেপি নেতৃত্বের।  
পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হালিশহরের সৈকত ভাওয়ালের মৃত্যু হয়েছে কিছুদিন আগে। বিজেপির 'গৃহ সম্পর্ক অভিযান' কর্মসূচিতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান তিনি। বুধবার নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক সৈকতের স্ত্রী নবনীতার সঙ্গে দেখা করেন। তাঁকে রাজ্য সরকারের দমকল বিভাগে চাকরির প্রতিশ্রুতি দেন পার্থ। তিনি বলেন, 'নবনীতার পরিবার অনেকদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দমকলমন্ত্রী সুজিত বসু নবনীতাকে ক্লার্ক পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।' 
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলছেন, পার্থ ভৌমিক নাটকবাজ। তাঁর অভিযোগ, রাজ্যে লক্ষ লক্ষ বেকার রয়েছে, অনেকে চাকরির জন্য অনশন করছে, আর মুখ্যমন্ত্রী খালি চাকরির প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। তবে চাকরির প্রতিশ্রুতি বড়সড় রাজনৈতিক চাল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিকে মৃত সৈকতের বাড়ির লোক এখনও তৃণমূলের ওপর ক্ষুব্ধ। সৈকতের মা বলছেন, 'যারা আমাদের ছেলেকে খুন করল, তাদের চাকরি দরকার নেই।'





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck