১৯ জানুয়ারি মমতার সভা পুরুলিয়ার হুটমুড়াতে

11th January 2021 8:04 pm পুরুলিয়া
১৯ জানুয়ারি মমতার সভা পুরুলিয়ার হুটমুড়াতে


News: চলতি মাসেই পুরুলিয়ায় আসছেন à¦®à§à¦–্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল সূত্রের খবর, ১৯ জানুয়ারি ওই সভা হবে। শুক্রবার এ ব্যাপারে একটি প্রস্তুতি-বৈঠক হয়। পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, ‘‘নেত্রী কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে আছেন দলের কর্মীরা।’’  à¦ªà§à¦°à§à¦²à¦¿à§Ÿà¦¾ ২ ব্লকের হুটমুড়া ফুটবল ময়দান সভার জন্য বাছা হয়েছে। তার আগে বেশ কিছু মাঠ পরিদর্শন করেছিলেন জেলা তৃণমূলের নেতারা। শুক্রবার লধুড়কার ও শনিবার হুটমুড়ার মাঠ পরিদর্শনের সময় ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগনও। মুখ্যমন্ত্রী আসতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রেও জানা গিয়েছে। তবে এ দিন পর্যন্ত তাঁর কোনও প্রশাসনিক কর্মসূচি নেই বলেই প্রশাসন সূত্রের দাবি।

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে জেলার নেতৃত্ববৃন্দ , জেলার পঞ্চায়েত সমিতির সভাপতি ,সহ-সভাপতি ও ব্লক সভাপতি দেরকে নিয়ে আগামী ১৯শে জানুয়ারি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সফল করার উদ্দেশ্যে আলোচনা করেন জেলার তৃণমূল সভাপতি মাননীয় গুরুপদ টুডু মহাশয় । সকল সাধারন মানুষকে মমতার সভায় আসার জন্য আমন্ত্রণ জানান তিনি । 

 





Others News

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা


News; পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গুরুপদ টুডু মহাশয় এর চেষ্টায় তৃণমূল যে হারানো জনসমর্থন ফিরে পেয়েছে তা এদিন মুখ্যমন্ত্রী বিহিন à¦•াশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক জনসভায় বিশাল জনসমাবেশ দেখে বোঝা যায় । এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র , রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু , জেলা সভাপতি গুরুপদ টুডু সহ আরও অনেকে । এই সভায় গুরুপদ বাবু ঘোষণা করেন একুশে বাংলায় মমতাই থাকবেন । এর পূর্বে মমতার সভায় বহু মানুষের সমাগন হয়েছিল । মানুষ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন । 


blanck