তৃণমূলের দুর্নীতি পরায়ন নেতাদের দলে না নেওয়ার বার্তা অমিতের

16th January 2021 10:48 am পশ্চিমবঙ্গ
তৃণমূলের দুর্নীতি পরায়ন নেতাদের দলে না নেওয়ার বার্তা অমিতের


News: তৃণমূল থেকে আসলেই বিজেপি তাঁকে গ্রহণ করবে, এমন একটা হাওয়া রাজ্য-রাজনীতিতে উঠেছে ৷ এই প্রবণতাকে কটাক্ষ করে অধীর-বিমানরা বিজেপিকে তৃণমূলের বি-টিম বলেছেন ৷ দলে ভাঙন নিয়ে সন্ত্রস্ত তৃণমূলের শীর্ষ নেতারাও প্রশ্ন তুলতে ছাড়েননি ৷ এতদিন দলের খেয়ে পরে আজ কোন শুদ্ধিকরণের জন্য তাঁরা বিজেপিতে পা বাড়াচ্ছেন ? বিরোধীদের মন্তব্য, টিপ্পনি নিয়ে না ভাবলেও চলে ৷ কিন্তু দলের মধ্যেই যখন প্রশ্ন উঠতে শুরু করে, তৃণমূলের বোনোজল ঢুকিয়ে দলেরই ক্ষতি হচ্ছে না তো ? দলের একটা অংশ তৃণমূল নেতাদের বাছবিচার না করে দলে নেওয়ার ঘোর বিরোধী ৷ বিজেপি-র নেতাদের বক্তব্য ছিল, এতদিন যাদের হুমকি, অত্য়াচার সহ্য় করে বিজেপি করে গিয়েছি আজ তাঁরা দলে এসে মাথায় ছড়ি ঘোরোবে তা কি করে সহ্য করা যাবে ? দলের মধ্যে এই নিয়ে আদি-নব্য বিরোধ লোকসভা ভোটের আগে থেকেই ৷ বিশেষ করে বিজেপিতে তৃণমূলের বেনোজন যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিজেদের মত স্পষ্ট করেছেন সংঘ নেতারা ৷ সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় প্রান্ত প্রচারক প্রদীপ যোশি এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আগেই বার্তা পাঠিয়েছেন ৷ লোকসভা ভোটের আগে মণিরুলকে দলে নেওয়া নিয়ে বিজেপির আদি-নব্য অসন্তোষ সামনে এসে পড়ে ৷ মণিরুলের মতো নেতাদের দলে নিয়ে আরএসএস নেতৃত্ব তাদের ক্ষোভ প্রকাশ করেছিল ৷ তখনও সাততাড়াতাড়ি দলের মধ্যে এই বিভেদ কাটাতে হাল ধরতে হয় অমিত শাহকে ৷ তারপর থেকে মণিরুল দলে থেকেও অন্তরালেই থাকছেন বেশি ৷ এবারও রাজ্য নেতাদের ডেকে আগেভাগে সতর্ক করে দিলেন অমিত শাহ ৷ শুধু তাই নয়, বিজেপি সূত্রের খবর অনুযাযী, তৃণমূলের কোন নেতাকে দল গ্রহণ করবে আর কাকে গ্রহণ করবে না সে বিষয়েও গাইডলাইন দিলেন শাহ ৷





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck