News: নারায়ণগড় ব্লক এর অন্তর্গত বেলদা শহর একটি গুরুত্বপূর্ণ স্থান । যাতায়াত ব্যবস্থার সুবিধার কারনে এর উন্নয়ন বেশি করে প্রয়োজন বলে মনে করছেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সংখ্যালঘু জেলা সাধারণ সম্পাদক নূর হোসেন খান মহাশয় । তাঁর মতে বেলদার উন্নয়ন করতে তৃণমূল সরকার ব্যর্থ । বেলদা এখনও গ্রাম পঞ্চায়েত , একে পুরসভা করার ঘোষণা করেও তা করেন নি মুখ্যমন্ত্রী । এখানে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এর ব্যবস্থা নেই । কেশিয়াড়ি মোড়ে রেলগেটে অভার ব্রিজ না থাকায় মানুষের খুব অসুবিধা হয় । এই সব সমস্যার সমাধান ছাড়াও নুর হোসেন খান বলেন আমারা ক্ষমতায় এলে - ভিন্ন ব্লক , মহকুমা , খেলার মাঠ , দমকল অফিস , মহা শ্মশানে আলোর ব্যবস্থা , উপযুক্ত নোংরা ফেলার জায়গা ও অডিটোরিয়াম এর ব্যবস্থা করবেন ।
সামনে বিধান সভা ভোটকে সামনে রেখে নারায়ণগড় বিধান সভা কেন্দ্র কে পাখির চোখ করে বিজেপি আজ নারায়নগড় উত্তর মন্ডলে কিষান মোর্চার সাংগঠনিক সভা করে । সভাতে উপস্থিত ছিলেন কিষান মোর্চার জেলা সভাপতি , জেলার সংখ্যালঘু জেলা সাধারণ সম্পাদক নূর হোসেন খান , জেলাস সম্পাদক বিশ্বনাথ দোলোই ও মন্ডল সভাপতি সত্যজিৎ বাবু ও অন্যান্য নেতৃবৃন্দ ।