আইন করে ঠিকাদারদের দুর্নীতি শেষ করব, বাঁকুড়ায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

13th February 2020 পশ্চিমবঙ্গ
আইন করে ঠিকাদারদের দুর্নীতি শেষ করব, বাঁকুড়ায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর


বাঁকুড়া: à¦•ড়া আইন এনে ঠিকাদারদের দুর্নীতি শেষ করব। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) এবং ভূমি রাজস্ব দপ্তর ‘ঘুঘুর বাসা’, এই মন্তব্য করে তা ভাঙার জন্য তিনি এদিন পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যসচিব রাজীব সিনহাকে। বুধবার দুপুরে বাঁকুড়া জেলার ওই বৈঠকে ঠিকাদারদের একাংশের বিরুদ্ধে নিম্নমানের মালপত্র ব্যবহার করা এবং পিএইচই-ভূমি রাজস্ব দপ্তরের কাজে দীর্ঘসূত্রিতা নিয়ে নিজের ক্ষোভ এভাবেই উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁকুড়ার সারেঙ্গায় পিএইচই’র একটি ওভারহেড ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি তৈরিতে নিম্নমানের ইমারতি সামগ্রী ব্যবহার করা হয়েছিল। সেই কারণেই দু’বছরের মধ্যে ভেঙে পড়ে ২০০ কোটি টাকার প্রকল্পের ট্যাঙ্কটি।
এদিন প্রশাসনিক বৈঠকের শুরুতেই মমতা নিজে ওভারহেড ট্যাঙ্ক ভেঙে পড়ার প্রসঙ্গটি উত্থাপন করেন। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, কোন কন্ট্রাক্টর ওই ট্যাঙ্ক বানিয়েছে? তার বিরুদ্ধে এফআইআর কর। কড়া ব্যবস্থা নাও। মমতার নিদান, ভেঙে পড়া ট্যাঙ্কটি বানাতে হবে ওই ঠিকাদারকেই। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, এমন কড়া আইন করব, যাতে এমন ঘটনা ঘটলে প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদারের সম্পত্তি ক্রোক করে অর্থ আদায় করা যায়। এই সময় মুখ্যসচিব জানান, সারেঙ্গার ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মমতা তখন বলেন, এরকম কয়েকজন ঠিকাদারের জন্য সরকারের সমস্যা হচ্ছে। এই পর্বে পূর্ত দপ্তরের আওতায় নির্মীয়মাণ একটি অডিটরিয়ামের কাজ আটকে থাকার বিষয়টি নজরে আনেন এক জনপ্রতিনিধি। বিষয়টি জেনেই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, বেশি টাকার ডিপিআর (ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট) করা হচ্ছে। মাঝপথে কাজ থামিয়ে আবার বাড়তি টাকা চাইছে। সরকারের টাকা কি খোলামকুচি। একটা অডিটরিয়ামের জন্য এত টাকা লাগে? এভাবে চলতে পারে না। ক্ষোভের সুরে মমতা বলেন, পূর্ত দপ্তরকে দিয়ে সব হচ্ছে না। বিকল্প কিছু ভাবতে হবে।
শুখা জেলা বাঁকুড়ার বাসিন্দাদের পানীয় জলের সমস্যার সুরাহার জন্য দু’হাজার কোটি টাকার জলপ্রকল্পের কাজ করা হচ্ছে বলে প্রশাসনিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। এই পর্বে বিষ্ণুপুর ও সোনামুখী পুরসভা এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ প্রক্রিয়ার হাল-হকিকত সম্পর্কে জানতে চান সংশ্লিষ্ট দুই পুরপ্রধানের কাছে। দুই চেয়ারম্যানই মুখ্যমন্ত্রীকে জানান, জলপ্রকল্পের কাজ সম্পূর্ণ। স্থানীয়স্তরে পিএইচই’র তরফে টেন্ডার প্রক্রিয়ায় দেরি হওয়াতেই সর্বত্র এখনও জল সরবরাহ করা যায়নি। বিষয়টি শুনে দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, আমি কোনও কথা শুনতে চাই না। সাতদিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। এই সব জটিলতার জন্য মানুষকে কেন ভুগতে হবে? কোনও জিনিস কারও জমিদারি নয়। আমি চেয়ারে রয়েছি বলে জমিদার নই, আমিও প্রজা। এরপরই পিএইচই তথা ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, কেন্দ্রীয়ভাবে টেন্ডার ডেকে কাজটা শেষ করতে হবে। মুখ্যসচিবকে নির্দেশ দেন, এই দুই দপ্তরে ঘুঘুর বাসা ভাঙতে হবে। দুর্নীতি দমন শাখাকে এর সঙ্গে যুক্ত করে নেওয়ারও নির্দেশ দেন তিনি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck