লোকাল ট্রেন চালুর দাবিতে আন্দোলনে বেলদার ব্যবসায়ী সংগঠন

17th January 2021 7:10 pm পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
লোকাল ট্রেন চালুর দাবিতে আন্দোলনে বেলদার ব্যবসায়ী সংগঠন


News: লকডাউন পর্বের সময় থেকে লোকাল ট্রেন বন্ধ। অবিলম্বে সেই ট্রেন চালু করার দাবিতে আন্দোলনে নামছে ব্যবসায়ী সংগঠন। সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় রেল অবরোধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠন। রবিবার সকাল থেকে বেলদা এলাকায় প্রচার শুরু করেছে। এলাকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে হাওড়া পর্যন্ত যাওয়ার  লোকাল ট্রেন। বেলদা একটি গুরুত্বপূর্ণ জনপদ। à¦Ÿà§à¦°à§‡à¦¨ না থাকায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। à¦Ÿà§à¦°à§‡à¦¨ চলাচল শুরু করার জন্য রেলের কাছে আবেদন করলেও কিছু হয়নি। তাই এ বার রেল অবরোধ করার ডাক দেওয়া হয়েছে।

বেলদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন চালু করা-সহ অন্য দাবিতে সোমবার, à¦ªà¦¶à§à¦šà¦¿à¦® মেদিনীপুর জেলার বেলদাতে রেল অবরোধের ডাক দিয়েছে সাউথ বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। চল্লিশটির বেশি সংগঠন এই রেল অবরোধে সামিল হবে। à¦¬à§‡à¦²à¦¦à¦¾ থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন অবিলম্বে চালু করা, à¦¹à¦¾à¦“ড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বেলদা স্টেশন দেওয়া, à¦‰à¦¤à§à¦¤à¦° ও দক্ষিণগামী আরও কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বেলদাতে দেওয়ার দাবিতে এই অবরোধ করা হবে বলে জানিয়েছে সংগঠন।





Others News

ঘাটালে বন্যার জলে নেমে দেখলেন মমতা বন্যা পরিস্থিতি

ঘাটালে বন্যার জলে নেমে দেখলেন মমতা বন্যা পরিস্থিতি


 News: একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলার প্রতি কেন্দ্র উদাসীন। ভয়াবহ প্লাবনের কবলে পড়া এই রাজ্যের বন্যা নিয়ন্ত্রণের বকেয়া প্রকল্পগুলি নিয়েও ঠিক একইভাবে নীরব হয়ে রয়েছে তারা। à§©à§® বছরের পুরনো ঘাটাল মাস্টার প্ল্যান এবং সুন্দরবন ও দীঘা মাস্টার প্ল্যান আদায়ে এবার আন্দোলনের পথকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি আদায়ে এমপি, এমএলএ এবং মন্ত্রীদের সম্মিলিত টিমকে দিল্লিতে দরবার করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি। প্রয়োজনে ধর্না সহ গণতান্ত্রিক সমস্ত রাস্তাকে অবলম্বন করেই যে বাংলার দাবি আদায় করা হবে, সে ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে মঙ্গলবার ঘাটালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জলে নেমে যেমন খতিয়ে দেখেছেন পরিস্থিতি, তেমনই ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের মধ্যে জরুরি সামগ্রী বিলিও করেছেন। 
ঝাড়গ্রাম থেকে আকাশপথে এদিন বেলা ১২টা নাগাদ ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী। আসার সময় হেলিকপ্টার থেকেই বন্যাদুর্গত এলাকা জরিপ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘অতিবর্ষণ তো হচ্ছেই, তার সঙ্গে জলাধারগুলি থেকে নাগাড়ে জল ছাড়ায় ভেসে যাচ্ছে সব এলাকা। পরিকল্পিত বন্যা এটা। অথচ সাধারণ মানুষকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান এবং সুন্দরবন ও দীঘা মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার পরও অনুমোদন মিলছে না। পাওয়া যাচ্ছে না সাহায্য। আমি সব রিপোর্ট নিলাম। রা‌জ্য সরকার তার সাধ্যমতো কাজ করবে সাধারণের স্বার্থে।’ স্পষ্ট উষ্মা মুখ্যমন্ত্রীর গলায়—‘সবাইকে সরব হতে হবে। না হলে কেউ বাঁচব না। রাজ্যের দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মানস ভুঁইঞার নেতৃত্বে দেব (ঘাটালের সাংসদ দীপক অধিকারী), জুন (মেদিনীপুরের বিধায়ক) সহ আরও এমপি, এমএলএরা দিল্লি যাবে। দাবি আদায়ে প্রয়োজনে ধর্নায় বসতে হবে। ’ 


blanck