মোদী বললেন সেরামুদ্দিনের ছবির কথা

1st February 2021 9:32 pm পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
মোদী বললেন সেরামুদ্দিনের ছবির কথা


News; এবার মন কি বাত অনুষ্ঠানেও বাংলার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম মেদিনীপুরের পিংলার চিত্রকর সেরামুদ্দিনের কথা এদিন তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছি। সেটি ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামের চিত্রকর সেরামুদ্দিনের ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছে, তিনি আনন্দের সঙ্গে বলছেন রামায়ণ নির্ভর তাঁর পেন্টিং দু’লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এতে তাঁর গ্রামবাসীরাও খুশি। ওই ভিডিও দেখার পরেই বিষয়টি নিয়ে আমার আগ্রহ বেড়েছে। আমি নিজে পশ্চিমবঙ্গের একটি ভালো উদ্যোগের কথা জানতে পারলাম এবং আপনাদেরও জানালাম। শুধু সেরামুদ্দিনই নয়, রাজ্যের হস্তশিল্পীদের সাহায্যে কেন্দ্রীয় উদ্যোগের কথাও এদিন উল্লেখ করেন মোদি। এখানকার হস্তশিল্প ও তার বিকাশের সম্ভাবনার কথা এদিন মন কি বাতে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পর্যটন মন্ত্রকের উদ্যোগে বাংলায় ইনক্রেডিবল ইন্ডিয়া উইকেন্ড গেটওয়ে শুরু হয়েছে। এখানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানের হস্তশিল্পীরা ওয়ার্কশপের আয়োজন করেছিলেন। এখানে যে পরিমাণ দ্রব্য বিক্রি হয়েছে, তাতে শিল্পীরা খুবই খুশি।





Others News

ঘাটালে বন্যার জলে নেমে দেখলেন মমতা বন্যা পরিস্থিতি

ঘাটালে বন্যার জলে নেমে দেখলেন মমতা বন্যা পরিস্থিতি


 News: একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলার প্রতি কেন্দ্র উদাসীন। ভয়াবহ প্লাবনের কবলে পড়া এই রাজ্যের বন্যা নিয়ন্ত্রণের বকেয়া প্রকল্পগুলি নিয়েও ঠিক একইভাবে নীরব হয়ে রয়েছে তারা। à§©à§® বছরের পুরনো ঘাটাল মাস্টার প্ল্যান এবং সুন্দরবন ও দীঘা মাস্টার প্ল্যান আদায়ে এবার আন্দোলনের পথকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি আদায়ে এমপি, এমএলএ এবং মন্ত্রীদের সম্মিলিত টিমকে দিল্লিতে দরবার করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি। প্রয়োজনে ধর্না সহ গণতান্ত্রিক সমস্ত রাস্তাকে অবলম্বন করেই যে বাংলার দাবি আদায় করা হবে, সে ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে মঙ্গলবার ঘাটালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জলে নেমে যেমন খতিয়ে দেখেছেন পরিস্থিতি, তেমনই ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের মধ্যে জরুরি সামগ্রী বিলিও করেছেন। 
ঝাড়গ্রাম থেকে আকাশপথে এদিন বেলা ১২টা নাগাদ ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী। আসার সময় হেলিকপ্টার থেকেই বন্যাদুর্গত এলাকা জরিপ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘অতিবর্ষণ তো হচ্ছেই, তার সঙ্গে জলাধারগুলি থেকে নাগাড়ে জল ছাড়ায় ভেসে যাচ্ছে সব এলাকা। পরিকল্পিত বন্যা এটা। অথচ সাধারণ মানুষকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান এবং সুন্দরবন ও দীঘা মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার পরও অনুমোদন মিলছে না। পাওয়া যাচ্ছে না সাহায্য। আমি সব রিপোর্ট নিলাম। রা‌জ্য সরকার তার সাধ্যমতো কাজ করবে সাধারণের স্বার্থে।’ স্পষ্ট উষ্মা মুখ্যমন্ত্রীর গলায়—‘সবাইকে সরব হতে হবে। না হলে কেউ বাঁচব না। রাজ্যের দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মানস ভুঁইঞার নেতৃত্বে দেব (ঘাটালের সাংসদ দীপক অধিকারী), জুন (মেদিনীপুরের বিধায়ক) সহ আরও এমপি, এমএলএরা দিল্লি যাবে। দাবি আদায়ে প্রয়োজনে ধর্নায় বসতে হবে। ’ 


blanck