ভয়াবহ!‌ ‌স্যাটেলাইট ইমেজেই প্রমাণ, করোনায় মৃত হাজার হাজার দেহ গোপনে পোড়াচ্ছে চীন

16th February 2020 বিশ্ব
ভয়াবহ!‌ ‌স্যাটেলাইট ইমেজেই প্রমাণ, করোনায় মৃত হাজার হাজার দেহ গোপনে পোড়াচ্ছে চীন


চীনে ভয়াবহ আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাস। সরকারি খবর অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গিয়েছেন প্রায় ১৬০০ জন মতো। আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্যকে নস্যাৎ করে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার জনের মৃত্যু হয়েছে। যদিও সেই দাবি কানেই নেয়নি চীন সরকার। এর মাঝে উঠে এল আরও একটি ভয়ঙ্কর তথ্য। আত্নর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন, তাদের একটি রিপোর্টে লিখেছে, করোনায় মৃত প্রায় ১০ হাজার জনের দেহ পুড়িয়ে ফেলেছে চীন প্রশাসন। প্রমাণ হিসেবে পেশ করা হয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা উইন্ডি ডট কম দ্বারা প্রকাশিত কয়েকটি স্যাটেলাইট ইমেজ। উইন্ডি ডট কমের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে চীনের উহান প্রদেশের বাতাসে হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে সালফার ডাই অক্সাইডের পরিমাণ। সাধারণত মরদেহ পোড়ালে সালফার ডাই অক্সাইড নির্গত হয়। স্যাটেলাইট চিত্র অনুযায়ী উহানের বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমান প্রতি ঘন মিটারে ১৩৫০ মাইক্রোগ্রাম। যা বিপদসীমার থেকে অনেকটাই বেশি। এই উহান প্রদেশই করোনা ভাইরাসের আঁতুরঘর। সেখানে হঠাৎ করে বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সংবাদমাধ্যমের দাবি, বাতাসে এই পরিমাণ সালফার ডাই অক্সাইড তখন হয়, যখন à§§à§©,‌৯৬৮টি মৃতদেহ পুড়িয়ে ফেলা হবে। এমনকী চংকিয়াং প্রদেশেও বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিভিন্ন মহলের দাবি, চীন আসলে যতটা বলছে, তার থেকে কয়েকগুণ বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। স্রেফ আন্তর্জাতিক মহলে নিজেদের মুখরক্ষার জন্য আসল তথ্য প্রকাশ করছে না চীন।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck