স্কুল শিক্ষকদের বর্ধিত পেনশন দেওয়ার বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

23rd February 2020 পশ্চিমবঙ্গ
স্কুল শিক্ষকদের  বর্ধিত পেনশন দেওয়ার বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের


স্কুল শিক্ষকদের জন্য সুখবর৷ অবশেষে পেনশন বাড়ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের৷ রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্ধিত হারে পেনশনের ঘোষণা করা হয়েছে৷

বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০১৬ আগে অবসর নেওয়া প্রাপ্ত শিক্ষকদের পেনশন বাড়ছে প্রায় ৩০ শতাংশ৷ ২০১৬ সালের পর অবসর নেওয়ার শিক্ষকদের পেনশন বাড়ছে ২৫ শতাংশ৷ ইতিমধ্যেই বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য৷ ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে মিলবে পেনশন৷

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা বর্ধিত পেনশনের সুবিধা পেয়েছেন৷ এবার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ধিত হারে পেনশন দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর৷ ২০১৬ সালের আগে বা পরে যে সমস্ত শিক্ষক অবসর নিয়েছেন তাঁরা এই সুবিধার আওতায় আসবেন বলে জানা গিয়েছে৷ দেরি হলেও এই বিজ্ঞপ্তি কে স্বাগত জানিয়েছেন শিক্ষকদের একাংশ৷ তবে বর্ধিত হারে এই পেনশন চলতি মাস থেকে তাঁরা হাতে পাবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়৷

এছাড়াও অবসরপ্রাপ্তদের বয়সের নিরিখে অতিরিক্ত কোয়ান্টাম অফ পেনশন ঘোষণা করা হয়েছে৷ ৮০ বছর থেকে ৮৫ বছরের মধ্যে পেনশনভোগীদের ২০ শতাংশ হারে পেনশন দেওয়া হবে৷ ৮৫ থেকে ৯০ বছর বয়স পর্যন্ত ৩০ শতাংশ, ৯০ থেকে ৯৫ বছরের মধ্যে ৪০ শতাংশ, ৯৫ থেকে ১০০ বছর পর্যন্ত ৫০ শতাংশ, ১০০ বছরের বেশি হলে ১০০% অ্যাডিশনাল কোয়ান্টাম পেনশন মিলবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

রাজ্য সরকার স্বীকৃত ও পোষিত সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির অবসর প্রাপ্ত কর্মীদের (অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত অ-শিক্ষক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী) পেনশন রোপা ২০১৯ এর আওতায় পেনশন দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন এবং কিছুদিনের মধ্যেই তা কার্যকর হবে বলে গত à§© ফেব্রুয়ারি ‘পেনশন রোপা’র বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য৷

অভিযোগ, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া বেতন ও পেনশন পাওয়ার কথা থাকলেও বর্ধিত বেতন ও পেনশন পাননি স্কুল-কলেজ-পুরসভার অবসরপ্রাপ্তরা৷ নতুন বছরের প্রথম বর্ধিত পেনশন না পেয়ে হতাশ পেনশনভোগীরা৷ গোটা ঘটনার ঘটনার জন্য অর্থ দপ্তরকে দায়ী করেছেন তাঁরা৷ যা নিয়ে লক্ষ পেনশনভোগীর মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছে৷ স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও পুর দপ্তরের আধিকারিকের একাংশের গাফিলতির কারণে বর্ধিত পেনশন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তোলেন অবসরপ্রাপ্তরা৷ অবসরপ্রাপ্ত কর্মীরা বর্ধিত পেনশন পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন৷ এই ক্ষোভের পর নয়া পেনশন রোপা বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষোভ করানোর কৌশল বলে মনে করছেন অনেকে৷





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck