দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভে পাথর, জখম অনেকে

24th February 2020 ভারত
দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভে পাথর, জখম অনেকে


দিল্লির মৌজপুর এলাকায় সংশোধিত নাগরিকত্ব বিরোধী বিক্ষোভ চলার সময় রবিবার পাথর ছোঁড়ার ঘটনা সামনে এল। সিএএ বিরোধী এবং সিএএ সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পাথরের আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী জখম হয়েছেন। ঘটনার টেলিভশন ফুটেজে সিএএ বিরোধী এবং সমর্থকদের একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। সিআরপিএফ ও পুলিস গোটা এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে মৌজপুরে এখনও বিক্ষোভ চলছে।
এদিকে, মৌজপুরের কাছে জাফরাবাদেও নতুন করে সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে প্রায় এক হাজার মহিলা এবং প্রায় ৫০০ পুরুষ বিক্ষোভে শামিল হয়েছেন। শনিবার রাত থেকেই জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে সিএএ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন প্রায় ২০০ মহিলা। রবিবার আরও বিক্ষোভকারী তাঁদের সঙ্গে যোগ দেন। সকালে কিছুক্ষণ মেট্রো স্টেশন বন্ধ করে দিতে হয়। সেখানে ‘আজাদি’র স্লোগান দেওয়া হয়। এক বিক্ষোভকারী বলেন, ‘সিএএ এবং এনআরসি থেকে আমরা মুক্তি চাই।’ দিল্লি পুলিসের পক্ষে বেদপ্রকাশ সূর্য রবিবার বলেন, ‘অবরোধ তোলার জন্য আমরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করছি। তাঁরা এভাবে রাস্তা আটকে রাখতে পারেন না।’ দিল্লিতে বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি নেতা বিজয় গোয়েল বলেন, ‘প্রধানমন্ত্রীকে হারাতে না পেরে বিরোধীরা এই বিক্ষোভে মদত দিচ্ছে। সংসদে এই নিয়ে আইন পাশ হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো বা প্রচার করা ভুল।’ এদিকে, জাফরাবাদ এবং চাঁদবাগে পুলিসি অভিযান নিয়ে জামিয়া সমন্বয় কমিটির সদস্যদের মধ্যে একটি বার্তা শেয়ার করা হয়েছে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এটা পরিকল্পিত কি না, সেই প্রশ্নও উঠেছে।
সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশের আলিগড়ও। রবিবার ভীম আর্মির নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী জেলাশাসকের দপ্তরের উদ্দেশে রওনা হন। তাঁদের থামায় পুলিস ও র্যা ফ। কাঠপুলা সেতু পার করে জেলাশাসকের দপ্তরের দিকে এগোতে গেলে মহিলাদের থামিয়ে দেয় পুলিস। এলাকায় উত্তেজনা থাকায় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আলিগড়ের এসএসপি রাজমুনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করা এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে বলে তিনি জানিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আলিগড়ে রবিবার রাত ১২টা পর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck