NEWS: পূজার পর স্কুল গুলি খোলার চিন্তা ভাবমা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করোনার (Corona Virus) কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ। কবে খুলবে? কবে ফের স্কুলমুখো হবে পড়ুয়ারা? এই প্রশ্ন প্রত্যেকের মনেই। সাংবাদিক বৈঠক থেকে এ বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, পুজোর পর থেকেই স্কুল-কলেজ খোলার চিন্তা-ভাবনা করা হচ্ছে। যদিও সেই সময়কার করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্কুল কলেজ খোলা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এরপর মমতা ব্যানার্জি বলেন, ‘পুজোর পরে একদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তা ভাবনা চলছে। আপনারাও বলেছেন। আমরা ভেবে দেখছি।’
তাঁকে ফের প্রশ্ন করা হয়েছিল, পুজোর পর কোন কোন শ্রেণির পঠনপাঠন এক দিন অন্তর শুরু করার কথা ভাবছে রাজ্য? এরপর তিনি জানান, ‘পুজোর ছুটির পর স্কুল খোলার বিষয়টি এখনও ভাবনা চিন্তার স্তরে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘শিশু ভূমিষ্ঠই হল না। আর আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন।’