অলিম্পিকে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া

7th August 2021 7:48 pm খেলা
অলিম্পিকে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া


News: অলিম্পিকে (Tokyo Olympics) ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। গোটা দেশ সোনার ছেলেকে ধন্য ধন্য করছে। হবে নাই বা কেন, ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ করেছেন হরিয়ানার সোনেপতের ২৩ বছরের যুবক। অলিম্পিক অ্যাথলেটিকসে ভারতকে প্রথম সোনা এনে দেওয়া নীরজ কুমারের (Neeraj Chopra) লড়াইও কিন্ত সহজ ছিল না।  ২০১৬ সালে প্রথম লাইমলাইটে আসেন ভারতের সোনার ছেলে। সেসময় বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হন তিনি। কিন্তু অল্পের জন্য অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। সেই আক্ষেপ হয়তো পুষে রেখেছিলেন নিজের মনে। ২০১৮ সালে কমনওয়েলথে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নীরজ বিশ্বের সেরাদের মধ্যে পরিগণিত হন। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) নিজের সেরাটাই দিলেন তিনি। স্বপ্নপূরণ করলেন গোটা দেশের।





Others News

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে


News: খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধী(Rajiv Gandhi)-র নাম। দেশবাসীর অনুরোধেই “খেল রত্ন” পুরস্কার (Khel Ratna Award) এ বার থেকে মেজর ধ্যাণচাঁদ(Major Dhyan Chand)-র নামে দেওয়া হবে। এ দিন টুইটারে এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।”


blanck