ভুয়ো জব কার্ড করে দুর্নীতি

9th August 2021 10:50 am পশ্চিমবঙ্গ
ভুয়ো জব কার্ড করে দুর্নীতি


News: জব কার্ড - এর নামে দুর্নীতি হচ্ছে বিভিন্ন এলাকায় । পাড়ার কয়েকজন মহিলার সাথে কথা বলে জানা গেল । সেই সব মহিলারা বেশ ভালো আর্থিক পরিবারের , তাঁরা কেউ একশ দিনের কাজ করতে যান না । কিন্তু কিছু স্থানীয় নেতা তাদের কাছে এসে বলে জব কার্ড করে দেবে । তাদের কাজ করতে জেতে হবে না । তাদের জব কার্ড এ অন্যরা কাজ করবে আর সেই মহিলাদের ব্যাংক একাউন্টেই টাকা ঢুকবে , কিন্তু সেই টাকা তুলে নেতাদের হাতে দিতে হবে আর হিসাব অনুসারে যদি মজুরি ২২০ টাকা হয় , তাহলে ২০ টাকা জব কার্ড হোল্ডার অই মহিলারা পাবেন আর ২০০ টাকা নেতারা নিয়ে নেবে এই বলে যে তার জব কার্ড এ অন্য লোক কাজ করেছে । কিন্তু বাস্তবে সবার জব কার্ড আছে যারা ১০০ দিনের কাজ করেন । এই টাকাটা পুরোটা নেতাদের পকেটে যাচ্ছে । এই রকম ভুয়ো জব কার্ড এর সংখ্যা বহু আছে । তাই নেতাগুলো রাতারাতি কোটি পতি হয়ে যাচ্ছে ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck