News: আদিবাসী উন্নয়নে স্টেট আদিবাসী অ্যাডভাইজারী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , রাজ্যের পশ্চিম অঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু এবং অন্যান্য কমিটির সদস্যগন । তফসিলি জাতির (Scheduled Caste) জন্য বাজেট বাড়ানো হল। চাকরিক্ষেত্রেও তাঁদের জন্য সংরক্ষণ বাড়ল। এখন থেকে ২২ শতাংশ সংরক্ষিত করা হল পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য। এদিনই প্রথম রাজ্যে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক হল। সব সদস্যকে নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তফসিলি জাতির উন্নয়নে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই তফসিলি জাতি, উপজাতির উন্নয়নে পৃথকভাবে Scheduled Caste Advisory Council তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মধ্যে প্রথম কোনও অনগ্রসর শ্রেণির জন্য এ ধরনের বোর্ড তৈরি হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এর আগে কোথাও এরকম হয়নি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তফসিলি পড়ুয়াদের জন্য ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে এঁদের পড়াশোনার খরচ চলছে। এছাড়া এবার থেকে তাঁদের উচ্চশিক্ষার জন্য স্বল্পসুদে ঋণ দেওয়া চালু হচ্ছে। ইতিমধ্য়েই তফসিলি জাতির বহু মহিলা রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন।