করোনা মোকাবিলায় মমতা সরকারের কাজের ভূয়সী প্রশংসায় কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব

11th March 2020 পশ্চিমবঙ্গ
করোনা মোকাবিলায় মমতা সরকারের কাজের ভূয়সী প্রশংসায় কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব


কলকাতা: করোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাজে কেন্দ্র গর্বিত বোধ করছে। খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদান এভাবেই প্রশংসাসূচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে। মুর্শিদাবাদে করোনা সন্দেহে ভর্তি এক রোগীর মৃত্যুর আগে তৎপরতার সঙ্গে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। শুধু তাই নয়, সৌদি থেকে কলকাতা বিমানবন্দর হয়ে মুর্শিদাবাদে বাড়ি পৌঁছানো এবং বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার মধ্যে ওই ব্যক্তি যতজনের সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে দ্রুত খুঁজে বের করার জন্যই এই প্রশংসা করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে।
জিনারুল হক নামে ওই রোগীর সংস্পর্শে আসা ট্যাক্সি, বাসচালক, মারুতি ভ্যান, দুটি টুকটুকের চালক, তাঁর পরিবারের লোকজন এবং বিমানে তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী মিলিয়ে সবশুদ্ধ ১৪ জনের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর জোগাড় করেছিল স্বাস্থ্যভবন। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে মুর্শিদাবাদের বাসিন্দাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আনা হয়। কলকাতার বাসিন্দাদের বাড়িতেই আইসোলেশনে রাখার নির্দেশ দেন স্বাস্থ্যকর্মীরা। অত্যন্ত অল্প সময়ের মধ্যে করোনা সংক্রমণ এড়াতে এই চটজলদি কাজে অত্যন্ত সন্তুষ্ট কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতিজি ‘প্রাউড অব ইউ’ বার্তা দেন রাজ্য প্রশাসনের এক শীর্ষ আমলাকে। যদিও পরে নবগ্রামের বাসিন্দা ওই যুবকের শরীরে করোনা মেলেনি।
এবার দেখা যাক, কেন এই প্রশংসা এল? সৌদি আরব থেকে দুবাই হয়ে ৭ মার্চ সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন জিনারুল। সেখান থেকে সকাল সাড়ে ১০ টায় তিনি ট্যাক্সি ধরে ধর্মতলায় যান। বহরমপুরের একটি বেসরকারি বাস ধরেন। রাত আটটায় বহরমপুর পৌঁছে সেখান থেকে একটি টুকটুক ধরে সদরঘাট নদীর পাড়ে পৌঁছন। সেখান থেকে নৌকা করে যান পলাশপুরী বেলেপাড়ায় তাঁর বাড়িতে। রাত তখন ৯টা ৫৮ মিনিট বাজে। গোটা রাস্তাতেই শরীর অত্যন্ত খারাপ থাকায় দফায় দফায় বমি করতে থাকেন জিনারুল। রাতে স্থানীয় এক চিকিৎসককে দেখানো হয় তাঁকে। তিনি আইভি ফ্লুইড স্যালাইন দেওয়া হয়। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন মানে ৮ মার্চ সকাল ১০টা নাগাদ একটি মারুতি ভ্যানে করে তাঁকে নিয়ে আসা হয় এবং ভর্তি করা হয় মুর্শিদবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ৮ তারিখ বিকেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
জ্বর, বমি, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি উপসর্গ থাকায় চিকিৎসকদের করোনা বলে সন্দেহ হয়। মৃত্যুর আগে তাঁর শরীর থেকে দু’ধরনের নমুনা সংগ্রহ করা হয়। জেলাশাসককে অনুরোধ করে নমুনা পৌঁছে দেওয়ার গাড়িতে করে জিনারুলের নমুনা দুটি পৌঁছে দেওয়া হয় বেলেঘাটার নাইসেড কেন্দ্রীয় গবেষণাগারে। তখন ৯ মার্চ, ভোর সাড়ে চারটে। করোনা সন্দেহে ভর্তি রোগীর নমুনা পরীক্ষা করার জন্য ঘটনার গুরুত্ব বুঝে রাত জেগেছিলেন পরীক্ষার কাজে যুক্ত চিকিৎসা বিজ্ঞানী এবং টেকনোলজিস্টরা। সকাল সাড়ে আটটা নাগাদ রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু, তার আগে পর্যন্ত ট্যাক্সি, বাস, নৌকা, মারুতি ভ্যান সহ যে যে বাহনে তিনি গিয়েছিলেন, প্রত্যেকটির চালকদের সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি বাড়িতে যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুর্শিদবাদ মেডিক্যালে পাঠানোর সিদ্ধান্ত হয়। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck