ষাটোর্ধ্ব তফসিলি জাতি-উপজাতিদের ১ হাজার টাকা করে পেনশন দিতে ডিএমদের নির্দেশ

12th March 2020 পশ্চিমবঙ্গ
ষাটোর্ধ্ব তফসিলি জাতি-উপজাতিদের ১ হাজার টাকা করে পেনশন দিতে ডিএমদের নির্দেশ


à§§ এপ্রিল থেকে যুদ্ধকালীন তৎপরতায় ষাটোর্ধ্ব তফসিলি জাতি-উপজাতিদের এক হাজার টাকা করে পেনশন দিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হল। যাঁরা কোনও পেনশন পান না, তাঁরা মাসে এক হাজার টাকা করে ওই বার্ধক্যভাতা পাবেন। গত à§© মার্চ কালিয়াগঞ্জ থেকে ‘ওয়ান আমব্রেলা স্কিম—জয় বাংলা’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি তফসিলি জাতিভুক্ত ষাটোর্ধ্বদের জন্য ‘তফসিলি বন্ধু’ এবং তফসিলি উপজাতিভুক্ত ষাটোর্ধ্বদের জন্য ‘জয় জহার’ নামে প্রকল্প ঘোষণা করেন। তিনি জানিয়ে দেন, এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে বয়স্কদের সহযোগিতা করা হবে। যাঁরা বিভিন্ন প্রকল্পে ৬০০ থেকে ৭৫০ টাকা করে পেনশন পেতেন, তাঁরাও à§§ এপ্রিল থেকে এক হাজার টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। এর জন্য ২২০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। নির্বাচনের মুখে à§§à§® লক্ষ তফসিলি জাতি ও চার লক্ষ তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিকে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। অত্যন্ত দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে যাতে এই কাজ হয়, তার জন্য সব জেলাশাসককে নির্দেশ দিয়েছেন অনগ্রসর সম্প্রদায় উন্নয়নের বিশেষ সচিব সঞ্জয় থাড়ে। ভিডিও কনফারেন্সের মাধ্য঩মে বলা হয়, এই প্রকল্পে অর্থের কোনও অসুবিধা যেন না হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া বা না পড়া সকলেই এই পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী চান, তফসিলি জাতি ও উপজাতিদের সকলেই যাতে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck