কলকাতায় আদানির সাথে মমতা

3rd December 2021 10:26 am পশ্চিমবঙ্গ
কলকাতায় আদানির সাথে মমতা


News: সদ্য মুম্বইয়ের শিল্পপতিদের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে কলকাতায় ফেরার পরই মমতার সঙ্গে দেখা করতে এলেন আদানি গ্রুপের চেয়ারম্যান তথা দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। আজ, বৃহস্পতিবার নবান্নে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক হয় তাঁদের মধ্যে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। মাস কয়েকের মধ্যেই কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানেও উপস্থিত থাকতে পারেন আদানি। বাণিজ্য সম্মেলনের আগেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মমতার সঙ্গে বৈঠকের পর আদানি টুইটে জানান, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার পরিকল্পনা আছে তাঁর। কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, পশ্চিমবঙ্গে বিনিয়োগের সুযোগ কেমন, সেই বিষয়ে মমতার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আদানি। এ দিনের বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck