ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও মারণক্ষমতা কম

7th December 2021 7:08 pm পশ্চিমবঙ্গ
ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও মারণক্ষমতা কম


News: সংক্রমণ ক্ষমতা বেশি, কিন্তু মারণ ক্ষমতা তেমন নেই। করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন সম্পর্কে প্রাথমিক ভাবে এমনটাই মনে করা হচ্ছে বলে জানালেন আমেরিকান শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি। তবে তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন, স্ট্রেনটির বিষয়ে এখনও বেশিটাই অজানা।

ফাউচি বলেন, ‘‘এ পর্যন্ত ভাল ইঙ্গিতই মিলছে।’’ একটি আমেরিকান সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ একেবারেই কম ছিল। এখন সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী। বেশির ভাগ ওমিক্রন আক্রান্ত। কিন্তু রোগীর বাড়াবাড়ি হওয়ার কোনও খবর নেই।’’ দক্ষিণ আফ্রিকায় অল্পবয়সির সংখ্যা বেশি। আশঙ্কা করা হচ্ছিল, দেশের এই অংশ বড় বিপদে পড়বে। এখনও পর্যন্ত তেমন কোনও দুঃসংবাদ নেই। ৪০টি দেশে ওমিক্রন চিহ্নিত হয়েছে। কোনও দেশ থেকেই বিপদবার্তা মেলেনি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck